এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নিজের পছন্দ মতো এক্সোপ্ল্যানেট নামকরণের সুযোগ পেতে পারেন আপনিও
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > নিজের পছন্দ মতো এক্সোপ্ল্যানেট নামকরণের সুযোগ পেতে পারেন আপনিও
মহাকাশ

নিজের পছন্দ মতো এক্সোপ্ল্যানেট নামকরণের সুযোগ পেতে পারেন আপনিও

এ বছর আমাদের মিল্কিওয়েতে অবস্থানরত দূরবর্তী বিশ্বে আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটের নাম হতে পারে আপনার পছন্দ করা নামে। আবার আপনার দেয়া সেই নামের এক্সোপ্ল্যানেট নিয়ে গবেষণা করবে বিখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২২
হালনাগাদ: 13 আগস্ট, 2022
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
শিল্পীর ছাপে তৈরি এক্সোপ্ল্যানেট।ESO/L. Calçada
শেয়ার

আপনি যদি কখনও কোনো গ্রহ বা নক্ষত্রের নামকরণ করার চিন্তা করে থাকেন তবে এটাই আপনার সুযোগ। ২০১৫ এবং ২০১৯-এর সাফল্যের পর, NameExoWorlds প্রোগ্রাম আবার ফিরে এসেছে ২০২২ সালে নতুন ২০টি রোমাঁচকর প্ল্যানেটারি সিস্টেম নিয়ে। আবিষ্কৃত এসব গ্রহের নাম রয়েছে কিন্তু সেসব শুধু বর্ণ এবং সংখ্যার সিরিজের নাম। কিন্তু এসবের বাইরের নামকরণ প্রয়োজন। এবং এসব প্ল্যানেটরি সিস্টেমের এত দ্রুত নাম প্রয়োজনের একটি উত্তেজনাপূর্ণ কারণ হলো: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) এর আসন্ন বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সময় এসব সিস্টেমকে বিস্তরভাবে পর্যবেক্ষণ করা হবে। উল্লেখ্য ২০১৯ সালে বাংলাদেশের একটি দলের দেয়া নামে HD 148427 এর নাম ‘Timir’ এর এর এক্সোপ্ল্যানেটের নাম ‘Tondra’ রাখা হয়।

নামকরণে জনসাধারণের অংশগ্রহণের এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU) দ্বারা সংগঠিত এবং পরিচালিত। এতে অংশগ্রহণ করাও সহজ।

  • প্রথম ধাপ হল একটি দল তৈরি করা যেখানে শিক্ষক, শিক্ষার্থী, জ্যোতির্বিদ্যা উৎসাহী, অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী এমনকি এক্সোপ্ল্যানেটারি বিজ্ঞানীও থাকতে পারবে।
  • তারপর দলটিকে এক্সোপ্ল্যানেট সম্পর্কিত একটি আউটরিচ ইভেন্ট (অর্থাৎ যে ইভেন্টে প্রজেক্ট আয়োজকের সাথে যে কেউ ইন্টারেকশন করতে পারে) আয়োজন এবং বাস্তবায়ন করতে হবে। ইভেন্টটি অফলাইন অথবা অনলাইন হতে পারবে। ইভেন্টে; আয়োজক দল জনসাধারণকে এক্সোপ্ল্যানেট, তাদের আবিষ্কার, তাৎপর্য এবং অন্য কোথাও জীবনের সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে অবগত করবে। তবে আলোচনার বিষয় এসবের মধ্যে সীমাবদ্ধ নয়, দলটি চাইলে এক্সোপ্ল্যানেট সম্পর্কিত আরো তথ্য উপস্থাপন করতে পারে।
  • এরপর জমা দেওয়ার জন্য উক্ত ইভেন্ট থেকে নাম নির্বাচন করতে হবে। নাম নির্বাচন করতে তাদের নিজস্ব পদ্ধতি বেছে নিতে পারবে। তবে একাধিক প্রস্তাবিত নাম থেকে ইভেন্টে অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে চুরান্ত নাম নির্বাচন করতে হবে এবং আউটরিচ ইভেন্টের অংশ হিসাবে নির্বাচিত নাম ঘোষণা করতে হবে।
  • শেষ ধাপে দল নিবন্ধন করতে হবে এবং নাম প্রস্তাব (লিখিত ভাবে প্রস্তাবন + ইভেন্টের ভিডিও) জমা দিতে হবে এই লিঙ্কে থাকা ফর্মের মাধ্যমে।

এখন, আপনি কী নাম প্রস্তাব করতে পারেন সে সম্পর্কে কিছু নিয়ম রয়েছে। নামটি অবশ্যই একটি মহৎ-মহাকাশীয় বস্তুর যোগ্য হওয়া উচিত। তাই তাদের নামকরণ করা উচিত “ঐতিহাসিক বা ভৌগলিক তাৎপর্যপূর্ণ স্থান, মানুষ, বস্তু কিংবা দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক”-র নামে। IAU এসব নামের সাথে সম্পর্কযুক্ত ঘটনার সদৃশ কোনো ঘটনা নক্ষত্রমণ্ডলীতে উপস্থিত হয়েছিলো বা বিদ্যমান এমন কিছু বিবেচনা করার পরামর্শ দেয়। তবে এসবই করতে হবে এমন কোনো কথা নেই, নিয়ম মেনে যেকোনো নামই জমা দেয়া যাবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২২ থেকে ২০৩২ কে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক হিসেবে ঘোষনা দেয়ায় আদিবাসী ভাষার নাম ব্যবহারে উৎসাহিত করা হয়। তবে যে নামটি যে আদিবাসী ভাষা থেকে নেয়া হবে সেই আদিবাসী সম্প্রদায়ের কমপক্ষে একজনকে নামকরণ দলের সাথে জড়িত থাকতে হবে এবং ব্যবহারে সম্মতি দিতে হবে।

Office for Astronomy Outreach (OAO)-এর ১০ তম বার্ষিকী উদযাপন করতে, International Astronomical Union (IAU) JWST দ্বারা পর্যবেক্ষণ করা ২০টি এক্সোপ্ল্যানেটারি সিস্টেমের নামকরন করার জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করছে৷, NameExoWorlds 2022 নামের এই প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত XXXI IAU General Assembly-এর একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। প্রতিযোগিতাটি পেশাদার জ্যোতির্বিজ্ঞানী এবং বৃহত্তর জনসাধারণ উভয়কে একত্রিত করার চেষ্টা করে, আয়োজকরা জনসাধরণকে ২০টি নির্বাচিত এক্সোপ্ল্যানেটের নাম দেওয়ার সুযোগ দিচ্ছে এবার। ক্রেডিট: NameExoWorlds/International Astronomical Union (IAU)
Office for Astronomy Outreach (OAO)-এর ১০ তম বার্ষিকী উদযাপন করতে, International Astronomical Union (IAU) JWST দ্বারা পর্যবেক্ষণ করা ২০টি এক্সোপ্ল্যানেটারি সিস্টেমের নামকরণ করার জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করছে। NameExoWorlds 2022 নামের এই প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত XXXI IAU General Assembly-এর একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। প্রতিযোগিতাটি পেশাদার জ্যোতির্বিজ্ঞানী এবং বৃহত্তর জনসাধারণ উভয়কে একত্রিত করার চেষ্টা করে। আয়োজকরা জনসাধরণকে ২০টি নির্বাচিত এক্সোপ্ল্যানেটের নাম দেওয়ার সুযোগ দিচ্ছে এবার।
ক্রেডিট: NameExoWorlds/International Astronomical Union (IAU)

IAU প্রতিটি প্ল্যানেটারি সিস্টেমের জন্য দুটি নাম খুঁজছে। একটি নক্ষত্রের জন্য এবং একটি গ্রহের জন্য। ২০টি সিস্টেমের প্রতিটি সিস্টেমে শুধুমাত্র একটি পরিচিত গ্রহ রয়েছে, তাই প্রস্তাবিত নামগুলি একটি সাধারণ থিম দ্বারা সম্পর্কিত হতে হবে। তবে সেই জোড়া নাম ‘আম’, ‘জাম’ হতে পারবে না, যদিও এদের মধ্যে সম্পর্ক আছে; দুটোই ফল। আর ‘আম’, ‘করিম’ তো হতেই পারবে না।

কারণ নাম কী হতে পারে সে সম্পর্কেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আপনি প্রকৃত মানুষের (মৃত বা জীবিত) নামে সিস্টেমের নাম রাখতে পারবেন না, ইতিমধ্যে বিদ্যমান মহাকাশীয় বস্তুর নামে তাদের নামকরণ করা যাবে না, নতুন বানানো শব্দ কিংবা দুটি শব্দ একসাথে করে করা যাবে না, তাই নিজের মতো বানিয়ে নাম দেয়া (ধরুন, চিকোলানামাতে) অথবা দুটি শব্দ মিলিয়ে একটি (ধরুন চুল+বাসস্থান=চুসস্থান) বানিয়ে দেয়া যাবে না। এছাড়া ট্রেডমার্ককৃত নাম, কোনো সংস্থার নাম, পোষা প্রাণীর নাম, সংক্ষিপ্ত নাম, ধর্মীয় নাম, সামরিক এবং রাজনৈতিক নাম থেকে নামকরণ করা যাবে না।

চিন্তা করুন, প্রস্তুতি নিন, ইভেন্ট আয়োজন করুন এবং জমা দিন! আর ইভেন্টের আয়োজন করলে বিজ্ঞানবার্তা-কে জানাতে ভুলবেন না, আমরা আপনাদের আয়োজন ফিচার করবো আমাদের সংবাদে।

———

NameExoWorlds 2022

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ লম্বা-গলাযুক্ত ডাইনোসরের নতুন প্রজাতির আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানের মতে নারীদের তিন প্রকারের অর্গ্যাজম ঘটে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?