এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন
পদার্থবিজ্ঞানপ্রযুক্তি

২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন

২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন হপফিল্ড ও ব্রিটিশ-কানাডিয়ান বিজ্ঞানী জেফরি হিন্টন, যাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবন মেশিন লার্নিং এবং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভব করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল, যেমন ChatGPT-এর উন্নয়নের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 8 অক্টোবর, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
৮ অক্টোবর ২০২৪-এ, মঙ্গলবার, সুইডেনের স্টকহোমে সুইডিশ একাডেমি অফ সায়েন্সেসের স্থায়ী সচিব হ্যান্স এলারগ্রেন (ছবির মাঝে) একটি সংবাদ সম্মেলনে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণা করেন।Christine Olsson/TT/AP/Shutterstock
শেয়ার

২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন হপফিল্ড এবং জেফ্রি হিন্টন (যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত), কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিং-এর জন্য গুরুত্বপূর্ণ অ্যালগরিদম তৈরি করার জন্য।

আজ বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ‘দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস’।

“আমি পুরোপুরি বিস্মিত! আমি কখনো ভাবিনি এটা ঘটবে,” নোবেল কমিটির কাছ থেকে খবর পাওয়ার পর হিন্টন প্রথম কথা ছিলো এটাই। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্টন আরও বলেন, তিনি তার কাজের জন্য কিছুটা অনুশোচনা করন।

এআই পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের জন্য স্বাভাবিক মনে না হতে পারে। তবে নোবেল কমিটির চেয়ার এলেন মুনস ব্যাখ্যা করেন যে নিউরাল নেটওয়ার্কের আবিষ্কার এবং তার প্রয়োগ পদার্থবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

জন হপফিল্ড (বামে) এবং জেফরি হিন্টন (ডানে)ক্রেডিট: Niklas Elmehed/Nobel Prize Outreach
জন হপফিল্ড (বামে) এবং জেফরি হিন্টন (ডানে)
ক্রেডিট: Niklas Elmehed/Nobel Prize Outreach

প্রথম দিকের এআই পদ্ধতিগুলো কম্পিউটারকে নির্দিষ্ট নিয়ম শিখিয়ে সমস্যার সমাধান করতে চেষ্টা করতো, কিন্তু এই পদ্ধতিতে নতুন তথ্য শেখা বা অচেনা পরিস্থিতির সম্মুখীন হওয়া কঠিন ছিল। ১৯৮২ সালে, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়, হপফিল্ড কৃত্রিম নিউরন নিয়ে গঠিত একটি সিস্টেম তৈরি করেন, যা হপফিল্ড নেটওয়ার্ক নামে পরিচিত।

হপফিল্ডের অ্যালগরিদমটি পদার্থবিজ্ঞানের একটি ধারণা থেকে অনুপ্রাণিত, যা একটি চৌম্বকীয় সিস্টেমের শক্তি খুঁজে বের করে সংযোগের শক্তি পরিবর্তনের মাধ্যমে সিস্টেমের সর্বনিম্ন শক্তি অবস্থান খুঁজে বের করে।

একই সময়ে, হিন্টন, যিনি তখন টরন্টো বিশ্ববিদ্যালয়ে ছিলেন, হপফিল্ডের ধারণা নিয়ে কাজ শুরু করেন। তিনি একটি মেশিন লার্নিং স্ট্রাকচার তৈরি করেন, যা বল্টজমান মেশিন নামে পরিচিত।

হিন্টন এবং তার টিম দেখিয়েছিলেন যে, বল্টজমান মেশিন বড় ডেটা সেট থেকে তথ্য শিখতে এবং প্যাটার্ন বের করতে পারে, যা আগের মডেলগুলোতে সম্ভব ছিল না। এই ধারণা, মার্ডান কম্পিউটিং পাওয়ার এবং বিশাল সাইজের ডেটা মিলেই আজকের দিনের বিভিন্ন জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস বানানো সম্ভব হয়েছে।

মিলিত হয়ে, আজকের অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের সাফল্যের জন্য ভিত্তি গড়ে তোলে, যেমন ইমেজ স্বীকৃতি এবং ভাষা অনুবাদ।

বল্টজমান মেশিন যুগান্তকারী আবিষ্কার হলেও এটি ছিলো ধীর গতির এবং কম দক্ষতা সম্পূর্ণ ছিল। এর চেয়ে আজকের ChatGPT-এর মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বেশ দ্রুততর।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক, রাভকুন এবং অ্যামব্রোস
পরবর্তী প্রবন্ধ ২০০ কোটি বছরের পুরনো শিলায় প্রাচীনতম জীবিত জীবের সন্ধান
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?