এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক, রাভকুন এবং অ্যামব্রোস
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক, রাভকুন এবং অ্যামব্রোস
জীববিজ্ঞানপুরষ্কার

২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক, রাভকুন এবং অ্যামব্রোস

মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কার করার জন্য ২০২৪ সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকুন।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 24 নভেম্বর, 2024
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে ২০২৪ সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার সময় এই বছরের বিজয়ী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকুমের একটি ছবির সামনে বক্তব্য।Jonathan Nackstrand/AFP/Getty Images
শেয়ার

২০২৪ সালের চিকিৎসাবিদ্যা বা শরীরতত্ত্বে নোবেল পুরস্কার জয় করেছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকুন। তারা মাইক্রোআরএনএ (microRNA) নামের এক ধরণের ক্ষুদ্র আরএনএ অণু আবিষ্কার করার জন্য এবছরের নোবেল জিতে নেন যা প্রাণী এবং উদ্ভিদের জিন কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই মাইক্রোআরএনএ (microRNA) বেশ গুরুত্বপূর্ণ কারণ একটি মাইক্রোআরএনএ একাধিক জিন নিয়ন্ত্রণ করতে পারে, আবার একটি জিনও একাধিক মাইক্রোআরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে।

নোবেল কমিটির ভাইস-চেয়ার ওলে ক্যাম্পে (Olle Kämpe) জানান যে, এই আবিষ্কার জিন নিয়ন্ত্রণের একটি নতুন পদ্ধতি উদ্ঘাটন করবে যা ভ্রূণ বিকাশ, স্বাভাবিক শারীরবৃত্তি এবং ক্যান্সারের মতো রোগ সম্পর্কে আমাদের বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যামব্রোস এবং রাভকুন তাদের এই যুগান্তকারী আবিষ্কারটি করেছেন Caenorhabditis elegans নামের একটি বিশেষ ধরনের কৃমি নিয়ে গবেষণা করার সময়। তারা ১৯৮০-এর দশকে একই ল্যাবে এই গবেষণা শুরু করেন এবং পরে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তাদের কাজ চালিয়ে যান।

ভিক্টর অ্যামব্রোস (বামে) এবং গ্যারি রাভকুন (ডানে)।ক্রেডিট: Niklas Elmehed/Nobel Prize Outreach
ভিক্টর অ্যামব্রোস (বামে) এবং গ্যারি রাভকুন (ডানে)।
ক্রেডিট: Niklas Elmehed/Nobel Prize Outreach

কোষের নিউক্লিয়াসের ডিএনএতে প্রোটিন তৈরির নির্দেশাবলী সংরক্ষিত থাকে। এই নির্দেশাবলীর মেসেঞ্জার আরএনএ (mRNA) এ কপি হয়, যেটা এই তথ্যকে কোষের প্রোটিন তৈরির অংশে নিয়ে যায়। মেসেঞ্জার আরএনএগুলো (mRNA) খুব লম্বা হতে পারে।

জিন নিয়ন্ত্রণের একটি উপায় হলো তার mRNA তৈরি বন্ধ করা। আরেকটি উপায় হলো mRNA-কে প্রোটিন তৈরির অংশে পৌঁছাতে না দেওয়া। উভয় ক্ষেত্রেই প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে।

মাইক্রোআরএন (MicroRNA) দ্বিতীয় পদ্ধতিতে কাজ করে। এরা মূলত ছোট RNA অণু, প্রায় ২০ বেস পেয়ার লম্বা, যা একটি বা একাধিক mRNA এর অংশের সাথে মিলে যায়। যখন একটি MicroRNA তার মিলে যাওয়া mRNA এর সাথে যুক্ত হয়, তখন সাধারণত সেই mRNA ভেঙে যায়। ফলে সেটি আর বার্তা নিয়ে যেতে পারে না; ফলে প্রোটিন তৈরি হয় না।

মাইক্রোআরএনএ (MicroRNA) সাধারণত একটি নির্দিষ্ট কোষের ভেতর কাজ করে, তবে মাঝে মাঝে অন্যান্য অংশের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য কোষ থেকে অন্য অংশেও যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে, এক জীব তার মাইক্রোআরএনএ ব্যবহার করে অন্য জীবকে নিয়ন্ত্রণ করে। এটি সাধারণত রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষেত্রে ঘটে। সম্প্রতি এমন একটি ফাংগাস আবিষ্কৃত হয়েছে যা মাইক্রোআরএনএ ব্যবহার করে গাছের শিকড় তাদের বসবাসের উপযোগী করে।

অনেক গবেষক মাইক্রোআরএনএ ভিত্তিক চিকিৎসা নিয়ে কাজ করছেন, যদিও এখনো কোনো চিকিৎসা অনুমোদিত হয়নি। মাইক্রোআরএনএর উপস্থিতি বা অনুপস্থিতি বিভিন্ন রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে।

অ্যামব্রোস এবং রাভকুন ১৯৯০-এর দশকে প্রথম মাইক্রোআরএনএ আবিষ্কার করেন। এর নাম ছিল lin-4 এবং এটি একটি জিন নিয়ন্ত্রণ করত। প্রথমে, বিজ্ঞানীরা ভাবতেন যে এটি কেবলমাত্র কৃমিদের জন্য প্রযোজ্য, তাই এটি খুব বেশি গুরুত্ব পায়নি।

২০০০ সালে, রাভকুন আরেকটি মাইক্রোআরএনএ আবিষ্কার করেন যার নাম let-7, যা পাঁচটি জিন নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন প্রাণীতে পাওয়া যায়, যা বিজ্ঞান মহলে মাইক্রোআরএনএ নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এরপর থেকে হাজার হাজার মাইক্রোআরএনএ বিভিন্ন জীবে আবিষ্কৃত হয়েছে।

নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান জানিয়েছেন যে, তিনি রাভকুন এবং তার স্ত্রীর সাথে কথা বলেছেন এবং তারা নোবেল পুরস্কার পেয়ে খুবই উচ্ছ্বসিত এবং স্টকহোমে যাওয়ার জন্য মুখিয়ে আছেন।

২০২৩ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল হাঙ্গেরীয় বিজ্ঞানী ক্যাতালিন ক্যারিকো ও মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়াইজম্যানে, যারা mRNA-কে এমনভাবে পরিবর্তন করার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন যাতে এটি শরীরের প্রতিরোধ ব্যবস্থার দ্বারা ধ্বংস না হয়। এই উদ্ভাবন mRNA ভ্যাকসিন, বিশেষ করে কোভিড-১৯ ভ্যাকসিনের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:নোবেল পুরষ্কার ২০২৪
তথ্যসূত্র:The Nobel Assembly at Karolinska Institutet
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন ধরনের কোষের সন্ধান পেলেন গবেষকরা
পরবর্তী প্রবন্ধ ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?