এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্ক আসলেই অলস হয়ে যায়?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্ক আসলেই অলস হয়ে যায়?
মস্তিষ্ক

চ্যাটজিপিটি ব্যবহার করলে কি মস্তিষ্ক আসলেই অলস হয়ে যায়?

রামিছা আলী সালওয়া
রামিছা আলী সালওয়া
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
হালনাগাদ: 8 ফেব্রুয়ারি, 2026
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
প্রতি সপ্তাহে গড়ে চ্যাটজিপিটর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫০ মিলিয়ন।Sergey Tarasov/Alamy
শেয়ার

[একই গবেষণাপত্রের ওপর বিজ্ঞানবার্তা এর আগেও একটি প্রবন্ধ প্রকাশ করেছে ২৯ জুন ২০২৫ এ। এখান থেকে দেখে নিতে পারেন।]

ধরুন, আপনি একটি জটিল লেখা লিখছেন। হঠাৎ ChatGPT-এর মতো একটি AI অ্যাসিস্ট্যান্ট পাশে এসে সাহায্য শুরু করল। মাথায় শব্দ খুঁজে পাচ্ছেন না, আর AI মুহূর্তেই সুন্দর করে বাক্য সাজিয়ে দিচ্ছে। প্রথমে মনে হতে পারে, কাজটা কত সহজ হয়ে গেল। কিন্তু গবেষণা বলছে, এই সহজ পথটি ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে একটি সূক্ষ্ম ঋণের ফাঁদে ফেলছে, যাকে বলা হচ্ছে cognitive debt বা মানসিক ঋণ। সহজভাবে বললে, সৃজনশীল বা বুদ্ধিবৃত্তিক কাজে নিজে ভাবার বদলে AI-এর ওপর অতিরিক্ত নির্ভর করলে দীর্ঘমেয়াদে মানুষের চিন্তা করার ক্ষমতা, স্মৃতি এবং মেধা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিকেই বলা হয় cognitive debt।

একটি গবেষণায় MIT, Harvard, Wellesley সহ বস্টনের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থীকে তিনটি দলে ভাগ করা হয়। এক দল শুধু ChatGPT বা বড় ভাষার মডেল ব্যবহার করে লেখে। আরেক দল সার্চ ইঞ্জিনের ওপর নির্ভর করে। তৃতীয় দল কোনো ডিজিটাল সহায়তা ছাড়া শুধুই নিজের মস্তিষ্ক ব্যবহার করে লেখে। চার মাস ধরে চলা এই পরীক্ষায় EEG হেডসেট দিয়ে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা হয়। একই সঙ্গে লেখাগুলো বিশ্লেষণ করা হয় শব্দচয়ন, বিষয়বস্তু এবং মানুষের ও AI-এর মূল্যায়নের ভিত্তিতে। গবেষণাপত্রটি এখনও পিয়ার রিভিউড হয় নি।

ফলাফল বেশ চমকপ্রদ। যারা ChatGPT ব্যবহার করেছে, তাদের লেখার গতি দ্রুত হলেও মস্তিষ্কের নিউরাল সংযোগ তুলনামূলকভাবে দুর্বল হয়ে গেছে। যাঁরা শুধুই নিজের মস্তিষ্ক ব্যবহার করেছে, তাদের মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় ছিল। নিউরাল সংযোগ ছিল বিস্তৃত, আর মানসিক সম্পৃক্ততা ছিল সর্বোচ্চ। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা ছিল মাঝামাঝি অবস্থানে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় দেখা যায় পরবর্তী ধাপে। যখন ChatGPT ব্যবহারকারীদের AI ছাড়া লিখতে বলা হয়, তখন তাদের মস্তিষ্কের নিউরাল সংযোগ উল্লেখযোগ্যভাবে দুর্বল থাকে। এই অবস্থা মানসিক under-engagement বা কম মানসিক সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।

ভাষাগত দিক থেকেও বড় পার্থক্য ধরা পড়ে। LLM ব্যবহারকারীদের লেখা প্রায় একই ধরনের শব্দক্রম, বাক্যগঠন এবং বিষয়বস্তুর কাঠামো অনুসরণ করে। অন্যদিকে Brain-only গ্রুপের লেখা ছিল বেশি বৈচিত্র্যময়, স্বতন্ত্র এবং সৃজনশীল। এই পার্থক্য শুধু লেখার ভঙ্গিতে সীমাবদ্ধ নয়। স্মৃতির ওপরেও এর প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায়, LLM ব্যবহারকারীরা কিছুক্ষণ পর নিজের লেখা নিজেই মনে করতে পারে না। অর্থাৎ তারা নিজের কাজের সঙ্গে মানসিক সংযোগ হারিয়ে ফেলে। যদিও AI-এর লেখা ব্যাকরণ ও গঠনের দিক থেকে ঠিক থাকে, তবু তা প্রায়ই একঘেয়ে লাগে এবং AI-এর নিজস্ব লেখার ধাঁচ স্পষ্ট হয়ে ওঠে।

গবেষকদের মতে, এই পুরো প্রক্রিয়াই ধীরে ধীরে একটি cognitive debt তৈরি করে। স্বল্পমেয়াদে কাজ দ্রুত শেষ হয়, কিন্তু দীর্ঘমেয়াদে সমালোচনামূলক চিন্তা, স্মৃতি এবং মানসিক সক্ষমতা কমতে থাকে। শিক্ষাক্ষেত্রে LLM ব্যবহার করা যেতে পারে, কিন্তু ব্যবহারকারীদের সক্রিয়ভাবে AI-এর সঙ্গে যুক্ত থাকার কৌশল শেখানো জরুরি। নইলে মস্তিষ্কের গভীর শেখার ক্ষমতা ক্ষয় হতে থাকে।

এখন ভাবুন, দৈনন্দিন জীবনে আমরা কত কাজ AI-এর হাতে তুলে দিচ্ছি। শুধু লেখা নয়, চিন্তাও। দ্রুত সুবিধার জন্য কি আমরা নিজের মস্তিষ্ককে ধীরে ধীরে অলস করে তুলছি? আজ এই ছোট ছোট cognitive debt চোখে পড়ছে না। কিন্তু কয়েক বছর পর আমাদের চিন্তাশক্তি, স্মৃতি আর সৃজনশীলতা আগের মতো থাকবে তো?

তাই AI-কে বন্ধু বানান, কিন্তু মালিক নয়। নিজের মস্তিষ্ককে নিয়মিত চ্যালেঞ্জ দিন। নিজে ভাবুন, নিজে চেষ্টা করুন। কারণ সৃজনশীলতা আর সমালোচনামূলক চিন্তা তখনই গড়ে ওঠে, যখন আপনি নিজে মানসিক পরিশ্রম করেন। ChatGPT আপনার লেখা সুন্দর করে সাজাতে পারে, কিন্তু আপনার চিন্তাকে শক্তিশালী করার দায়িত্ব আপনারই।

———

Your Brain on ChatGPT: Accumulation of Cognitive Debt when Using an AI Assistant for Essay Writing Task. arXiv:2506.08872 [cs.AI]
DOI: 10.48550/arXiv.2506.08872

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বানরের কল্পনাশক্তি, মানুষের একচ্ছত্র দাবি ভাঙল নতুন গবেষণায়
পরবর্তী প্রবন্ধ রসায়নে দক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হয়েছে ৩৫টি নতুন যৌগ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?