এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: জ্যোতির্বিজ্ঞানীরা কাছাকাছি পৃথিবীর সদৃশ দুটি গ্রহের খোঁজ পেয়েছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > জ্যোতির্বিজ্ঞানীরা কাছাকাছি পৃথিবীর সদৃশ দুটি গ্রহের খোঁজ পেয়েছেন
জ্যোতির্বিজ্ঞান

জ্যোতির্বিজ্ঞানীরা কাছাকাছি পৃথিবীর সদৃশ দুটি গ্রহের খোঁজ পেয়েছেন

জ্যোতির্বিজ্ঞানীরা খুব কাছেই একটি নতুন মাল্টিপ্ল্যানেট সিস্টেম আবিষ্কার করেছেন যা পৃথিবী থেকে মাত্র ১০ পার্সেক বা প্রায় ৩৩ আলোকবর্ষ দূরে অবস্থিত। উক্ত মাল্টিপ্ল্যানেট সিস্টেমের গ্রহগুলি একটি তথাকথিত এম-বামন (M-dwarf) নক্ষত্রকে প্রদক্ষিণ করে, যা সূর্যের চেয়ে প্রায় ১০ গুণ ছোট।

জান্নাত শেখ
জান্নাত শেখ
প্রকাশিত: ১৯ জুন, ২০২২
হালনাগাদ: 19 মার্চ, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
পৃথিবী থেকে মাত্র ৩৩ আলোকবর্ষ দূরে বামন তারকা HD 260655 -কে প্রদক্ষিণ করা দুটি পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। ছবিতে নাসার TESS Satellite দেখানো হয়েছে প্রতিকী হিসাবে।MIT News
শেয়ার

নতুন আবিষ্কৃত মাল্টিপ্ল্যানেট সিস্টেমটি পৃথিবীর সবচেয়ে কাছের একটি মাল্টিপ্ল্যানেট সিস্টেমটি। ২০২১ সালের অক্টোবরে NASA-এর ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) দ্বারা সর্বপ্রথম পর্যবেক্ষণ করা হয়েছিলো৷ নক্ষত্রটির নাম HD 260655 এবং এটি একটি উজ্জ্বল M-dwarf নক্ষত্র। ২০১৯ সালে প্রথম পর্যবেক্ষন করার পরও HD 260655 নক্ষত্রের উজ্জ্বলতায় পর্যায়ক্রমিক হ্রাস যে কারণে হয়েছিল তা নিশ্চিত করতে বিজ্ঞানীদের বেশ কয়েক মাস লেগে যায়। উজ্জ্বলতায় পর্যায়ক্রমিক হ্রাসের কারণ অবশেষে জানা যায়। মূলত প্রদক্ষিণকারী গ্রহগুলি নক্ষত্রটির ডিস্কের সামনে দিয়ে অতিক্রম করে। যখন গ্রহ পর্বেক্ষক স্যাটেলাইটের এবং নক্ষত্রের মাঝে আসে তখন উজ্জলতা হ্রাস পায়। যখন সরে যায় তখন বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা অবশেষে বৃহস্পতিবার (১৬ জুন) ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি সভায় আবিষ্কারটি ঘোষণা করতে সক্ষম হন।

আবিষ্কৃত মাল্টিপ্ল্যানেট সিস্টেমে আমাদের পৃথিবীর আকারের অন্তত দুটি গ্রহ রয়েছে, কিন্তু এর মধ্যে কোনোটিই প্রাণের অস্তিত্বের থাকার সম্ভাবনা নেই বলে বিজ্ঞানীরা একটি বিবৃতিতে বলেছেন। গ্রহগুলির কক্ষপথের গণনা থেকে জানা যায় যে, উভয় গ্রহই তাদের নক্ষত্রকে এমন দূরত্বে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে যে তাদের পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি যা প্রাণ ধারণে অসম্ভব। একটি গ্রহের (HD 260655b) তাপমাত্রা প্রায় ৪৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যটির (HD 260655c) ২৮৪ ডিগ্রি সেলসিয়াস।

এই দুটি এক্সোপ্ল্যানেট আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর মতো গ্রহ সম্পর্কে আরও জানার নতুন সুযোগ প্রদান করবে।

Astronomy and Astrophysics জার্নালে আবিষ্কারের গবেষনাপত্র প্রকাশিত হবে শীঘ্রই, তবে এটি বর্তমানে প্রি-প্রেস সাইট arxiv.org এ অনলাইনে উপলব্ধ।

———

arXiv:2204.10261 [astro-ph.EP]

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Massachusetts Institute of Technology
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: প্রাইমেট
পরবর্তী প্রবন্ধ ভয়েজার ১ এবং ভয়েজার ২ মহাকাশযান বন্ধ করে দিচ্ছে নাসা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?