এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউক্লিড টেলিস্কোপে তোলা প্রথম ছবি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউক্লিড টেলিস্কোপে তোলা প্রথম ছবি
জ্যোতির্বিজ্ঞানমহাকাশ

ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউক্লিড টেলিস্কোপে তোলা প্রথম ছবি

ESA-এর নির্মিত এবং পরিচালিত ইউক্লিড টেলিস্কোপ মহাবিশ্বের বৃহত্তম, সবচেয়ে নির্ভুল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে ১০ বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত বিলিয়ন গ্যালাক্সি পর্যবেক্ষণ করবে। ত্রিমাত্রিক ছবিটির তৃতীয় মাত্রা মূলত সময়কে প্রতিনিধিত্ব করবে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩
হালনাগাদ: 3 আগস্ট, 2023
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ইউক্লিডের ইনফ্রারেড আলোক যন্ত্র দ্বারা তোলা একটি পরীক্ষামূলক ছবি যেখানে দূরবর্তী নক্ষত্র এবং ছায়াপথ দেখা যাচ্ছে।ESA/Euclid/Euclid Consortium/NASA
শেয়ার

গত ১ জুলাই, ২০২৩-এ মহাবিশ্বের প্রসারণকে সঠিকভাবে পরিমাপ করে ডার্ক এনার্জি এবং ডার্ক মাটরকে আরও ভালোভাবে বোঝার জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে নাসার সহযোগিতায় মহাকাশে ‘ইউক্লিড’ নামের টেলিস্কোপ পাঠায়। ইউক্লিড একটি ১.২ মিটার রিফ্লেকটিভ টেলিস্কোপ। এতে নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোমিটার এবং ফটোমিটার (NISP) এবং ভিজিবল ইনস্ট্রুমেন্ট (VIS) নামের দুটি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। NISP-এর মূলত দুইটি ভূমিকা রয়েছে: ইনফ্রারেড আলোতে গ্যালাক্সির ছবি তোলা এবং বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে গ্যালাক্সি থেকে নির্গত আলোর পরিমাপ করা।

লক্ষ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA)-এর ইউক্লিড স্পেস টেলিস্কোপ তার প্রথম তোলা পরীক্ষামূলক ছবি পৃথিবীতে পাঠিয়েছে যা ESA এর ওয়েবসাইটে গত ৩১শো জুলাই প্রথম জানানো করা হয়। দূরবর্তী গ্যালাক্সি এবং উজ্জ্বল নক্ষত্রে ভরা ছবিটি ইউক্লিডের যন্ত্রগুলি কাজ করছে তা নিশ্চিত করে এবং ভবিষ্যতের বৈজ্ঞানিক আবিষ্কারের একটি ছোট আভাস দেয়।

জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির জ্যোতির্বিজ্ঞানী এবং ইউক্লিড মিশন যন্ত্র বিজ্ঞানী Knud Jahnke এক বিবৃতিতে বলেছেন,

“যদিও এই প্রথম পরীক্ষামূলক চিত্রগুলি এখনও বৈজ্ঞানিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য নয়, তবে আমি খুশি যে টেলিস্কোপ এবং দুটি যন্ত্র এখন মহাকাশে দুর্দান্তভাবে কাজ করছে।”

ইউক্লিড মহাকাশযানটি ১১ বছরেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছে। প্রায় ১৫ ফুট লম্বা এবং ১২ ফুট চওড়া এই টেলিস্কোপটি মহাকাশের পাঠানোর পর গত কয়েক সপ্তাহ ধরে সূর্যের বিপরীত দিকে পৃথিবী থেকে ১৪৫০০০০ কিলোমিটারের চেয়েও বেশি দূরে অবস্থান করছে।

টেলিস্কোপের VIS যন্ত্র ব্যবহার করে তোলা পরীক্ষামূলক ছবিতে দূরবর্তী নক্ষত্র এবং ছায়াপথ দেখা যাচ্ছে।ক্রেডিট: ESA/Euclid/Euclid Consortium/NASA
টেলিস্কোপের VIS যন্ত্র ব্যবহার করে তোলা পরীক্ষামূলক ছবিতে দূরবর্তী নক্ষত্র এবং ছায়াপথ দেখা যাচ্ছে।
ক্রেডিট: ESA/Euclid/Euclid Consortium/NASA

যখন ইউক্লিডের বৈজ্ঞানিক দল প্রথমবারের মতো দৃশ্যমান আলোক যন্ত্রটি অর্থাৎ VIS চালু করেন তখন তারা দেখতে পেয়েছিল যে সূর্যের আলো তাদের তোলা ছবিতে সূর্যালো লিক করছে। এই ব্যাপারটি ঘটে যখন ইন্সট্রুমেন্টটি নির্দিষ্ট একটি কোণে অবস্থান করে, তাই ESA-এর বিবৃতি অনুসারে, এই কোণের এরকম বাঁধাগুলি এড়িয়ে দলটি মহাবিশ্বের বিভিন্ন রহস্য চিত্রিত করতে সক্ষম হবে।

ESA-এর দেয়া তথ্য অনুসারে ভবিশ্যতে ইউক্লিডে তোলা ছবি আরও বিস্তারিত এবং সূক্ষ্ম হবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ লিভার ক্যান্সারের রোগীর প্রাথমিক সনাক্তকরণ এখন সহজ রক্ত ​​পরীক্ষার মাধ্যমে সম্ভব
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা অবশেষে সমগ্র মানব জিনোম সিকোয়েন্স শেষ করলেন: ধাঁধার শেষ অংশ ছিলো Y ক্রোমোজোম
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?