এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: লিভার ক্যান্সারের রোগীর প্রাথমিক সনাক্তকরণ এখন সহজ রক্ত ​​পরীক্ষার মাধ্যমে সম্ভব
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > লিভার ক্যান্সারের রোগীর প্রাথমিক সনাক্তকরণ এখন সহজ রক্ত ​​পরীক্ষার মাধ্যমে সম্ভব
স্বাস্থ্য

লিভার ক্যান্সারের রোগীর প্রাথমিক সনাক্তকরণ এখন সহজ রক্ত ​​পরীক্ষার মাধ্যমে সম্ভব

বাংলাদেশিসহ একদল বিজ্ঞানীদের করা গবেষণায় দেখা গেছে, লিভার ক্যান্সারের রোগীদের প্রাথমিকভাবে সনাক্ত করা এখন সহজ রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই সম্ভব। এই পরীক্ষা সুনির্দিষ্ট ডিএনএ মিথাইলেশন সিগনেচার পদ্ধতিতে লিভার ক্যান্সার নির্ণয় করতে সক্ষম।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৩
হালনাগাদ: 24 জুলাই, 2023
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
Alpha-fetoprotein (AFP) টেস্টের মাধ্যমে রক্তে AFP-এর মাত্রা পরিমাপ করা হয়। অতি উচ্চা অর্থাৎ প্রতি মিলিলিটারে ৫০০ ন্যানোগ্রামের বেশি থাকলে সেটা লিভার টিউমারের লক্ষণ হতে পারে।Jarun Ontakrai/Shutterstock
শেয়ার

২৩ জুলাই, ২০২৩ সালে ঢাকার হলিডে ইন হোটেলে ‘Early Detection of Liver Cancer Patient through Simple Blood Test’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে একদম গবেষক সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে লিভার ক্যান্সার শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন।

গত ৭ই জুন, ২০২৩ তারিখে Nature Communications জর্নালে প্রকাশিত গবেষণাপত্রটি হিসাবে এই পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট ডিএনএ মিথাইলেশন সিগনেচার পদ্ধতিতে লিভার ক্যান্সার নির্ণয় করা সম্ভব।

গবেষায় আরো জানানো হয় যে, এই পরীক্ষার মাধ্যমে লিভারের রোগ, টাইপ-২ ডায়াবেটিসে আকান্ত্র এবং অ্যালকোহল গ্রহণকারীদের লিভার ক্যান্সার শনাক্তকরণে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে।

হংকং ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এইচকেজি এপিথেরাপিউটিক্স লিমিটেড, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddr,b), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) এবং বাংলাদেশের কয়েকজন চিকিৎসক ও বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এই গবেষণা করেছেন।

উদ্ভাবিত নতুন এই পরীক্ষা আধুনিক সিকোয়েন্সিং ও মাল্টিপ্লেক্সিং প্রক্রিয়া ব্যবহার করে সাধারণ টিস্যু, রক্তের অন্যান্য নমুনা ও নন-লিভার ক্যান্সার টিউমার থেকে লিভার ক্যান্সার নমুনাকে আলাদা করে প্রচলিত রোগ নির্ণয় পদ্ধতির সীমাবদ্ধতা অনেকাংশে দূর করতে পারে।

৫৫৪ জন অংশগ্রহণকারীকে গবেষণার আওতায় এনে এই পরীক্ষাটি করেছেন গবেষকরা। এর মধ্যে ছিল লিভার ক্যান্সার রোগী, নন-লিভার ক্যান্সার রোগী, ক্রনিক হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ব্যক্তি ও সুস্থ ব্যক্তি। ফলাফল হিসেবে পরীক্ষায় লিভার ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে ৮৪ দশমিক ৫ শতাংশ সেন্সিটিভিটি ও ৯৫ শতাংশ স্পেসিফিসিটি দেখা গেছে।

এই গবেষণা ফলাফল প্রাথমিক পর্যায়ে লিভার ক্যান্সার রোগের শনাক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করেছে।

নতুন এই যুগান্তকারী আবিষ্কারের ফলে এই ধরনের ক্যান্সারের সঙ্গে সম্পর্কযুক্ত অসুস্থতা ও মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে।

———

A high-throughput test enables specific detection of hepatocellular carcinoma. Nature Communications 14, 3306 (2023).
DOI: 10.1038/s41467-023-39055-7

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ গর্ভনিরোধক বড়ি মহিলাদের ডিপ্রেশনে ঝুঁকি বাড়ায়
পরবর্তী প্রবন্ধ ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউক্লিড টেলিস্কোপে তোলা প্রথম ছবি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?