এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বাংলাদেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ট্যানারি বর্জ্যের ক্ষতিকর প্রভাব
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পরিবেশ > বাংলাদেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ট্যানারি বর্জ্যের ক্ষতিকর প্রভাব
পরিবেশবাংলাদেশ

বাংলাদেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ট্যানারি বর্জ্যের ক্ষতিকর প্রভাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক গবেষণায় দেখিয়েছেন যে ট্যানারির বর্জ্যযুক্ত পানিতে ব্যাকটেরিয়া বেশি থাকে, যেগুলোর বড় অংশ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। গবেষকরা ট্যানারি বর্জ্যের এই ক্ষতিকর প্রভাব এড়াতে সঠিকভাবে বর্জ্য পরিশোধনের পরামর্শ দিয়েছেন।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 31 অক্টোবর, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
সাভার ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট সংলগ্ন তুরাগ নদীতে ফেলে রাখা কাঁচা চামড়ার অবশিষ্টাংশ।Sony Ramany/New Age
শেয়ার

বাংলাদেশে প্রায় ২২০টি ট্যানারি রয়েছে। ট্যানিং প্রক্রিয়ায় ২০০ টিরও বেশি রাসায়নিক ব্যবহৃত হয়, যার মধ্যে ক্রোমিয়াম, পলিক্লোরিনেটেড বাইফেনাইল, সালফাইড, নাইট্রেটসহ আরও অনেক ক্ষতিকারক উপাদান থাকে। ক্রোমিয়ামসহ জিংক, লেড, ক্যাডমিয়াম, তামা, পারদ, নিকেল ইত্যাদি ভারী ধাতু পরিবেশে মিশে দূষণ ঘটায়। এতে নদী ও জলাশয় দূষিত হয় এবং জলজ ও স্থলজ প্রাণীর ক্ষতি হয়। এ দূষণে মানুষের ত্বক রোগসহ ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ে।

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ও মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা অপরিশোধিত ট্যানারি বর্জ্যের ব্যাকটেরিয়ার ওপর প্রভাব নিয়ে একটি গবেষণা করেছেন, গবেষণা পত্রটি গত ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে Scientific Reports জার্নালে প্রকাশিত হয়।

গবেষণায় ট্যানারির বর্জ্যযুক্ত ও বর্জ্যবিহীন পানির ১০টি করে নমুনা সংগ্রহ করা হয় এবং উভয়ের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (COD), pH, বায়োলজিকাল অক্সিজেন ডিমান্ড (BOD), দ্রবীভূত অক্সিজেন (DO), টোটাল ডিসোলভড সলিড (TDS), ক্রোমিয়ামের ঘনত্ব, ব্যাকটেরিয়ার উপস্থিতি ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তুলনা করা হয়।

ট্যানারির বর্জ্যযুক্ত পানিতে BOD এবং TDS বেশি পাওয়া গেছে, যেখানে প্রতি লিটারে প্রায় ১৮.৫ গ্রাম ক্রোমিয়াম ছিল এবং DO এর মান অনেক কম। এতে ব্যাকটেরিয়ার পরিমাণও বেশি, যেগুলোর ৫৩.৪%, ৪৬.৭%, ৪০%, ও ৪০% যথাক্রমে সেফট্রিয়াক্সোন, এরিথ্রোমাইসিন, নালিডিক্সিক অ্যাসিড ও অ্যাজিথ্রোমাইসিনের বিরুদ্ধে কার্যকর।

ট্যানারির বর্জ্যবিহীন পানিতে এই সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তবে বর্জ্যযুক্ত পানিতে ৩৩.৩৩% ব্যাকটেরিয়া অন্তত তিনটি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী ছিল, যাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স (MDR) বলে। এই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসা জটিল হতে পারে, কারণ একাধিক ড্রাগ এসব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে না।

গবেষকরা ট্যানারির বর্জ্যের ভয়াবহ প্রভাব রোধে সঠিকভাবে বর্জ্য পরিশোধনের পরামর্শ দিয়েছেন।

–––
Impact of untreated tannery wastewater in the evolution of multidrug-resistant bacteria in Bangladesh. Science Reports (2024).
DOI: 10.1038/s41598-024-71472-6

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পৃথিবীর নতুন চাঁদ!
পরবর্তী প্রবন্ধ ১৮ কোটি বছরের পুরোনো তেলাপোকার জীবাশ্ম আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?