এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ১৮ কোটি বছরের পুরোনো তেলাপোকার জীবাশ্ম আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > ১৮ কোটি বছরের পুরোনো তেলাপোকার জীবাশ্ম আবিষ্কার
জীবাশ্ম বিজ্ঞান

১৮ কোটি বছরের পুরোনো তেলাপোকার জীবাশ্ম আবিষ্কার

বিজ্ঞানীরা যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার থেকে পাওয়া একটি একক পাখনার উপর ভিত্তি করে জুরাসিক যুগের নতুন একটি তেলাপোকার গণ এবং প্রজাতি Alderblattina simmsi বর্ণনা করেছেন।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 31 অক্টোবর, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
Alderblattina simmsi: (A) শুকনো নমুনা; (B) ইথানলে ভেজানো নমুনা। দুইটি উপগোলাকার মাকুলা (দাগ) এবং ডানার শেষ প্রান্তের রঙের উপস্থিতি।Swaby et al./Papers in Palaeontology
শেয়ার

যুক্তরাজ্যের দ্য ওপেন ইউনিভার্সিটির দুইজন প্যালিওনটোলজিস্ট, স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামের এক কর্মীর সাথে, যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের একটি স্থান থেকে খনন করা একটি প্রাচীন তেলাপোকার নতুন প্রজাতি শনাক্ত করেছেন। Papers in Palaeontology জার্নালে প্রকাশিত তাদের গবেষণাপত্রে গবেষকারা জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে, তার অবস্থা এবং তেলাপোকার ফ্যামিলি ট্রি-র কোথায় ফিট করে তা বর্ণনা করেছেন।

আগের গবেষণাগুলো দেখা গেছে যে, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে পুষ্টি পুনঃচক্রায়ণে তেলাপোকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা অনেক প্রজাতির, যেমন স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপের প্রধান খাদ্য।

তেলাপোকারা প্রথম বাশকিরিয়ান যুগে (প্রায় ৩২.৩ থেকে ৩১.৫ কোটি বছর আগে) আবির্ভূত হয়েছিল এবং তখন থেকে তারা ক্রমাগত বিবর্তিত হয়ে আসছে।

এই নতুন গবেষণায় গবেষকরা ১৯৮৪ সালে প্যালিওন্টোলজিস্ট মাইক সিমস দ্বারা পাওয়া একটি তেলাপোকা জীবাশ্ম নিয়ে গবেষণা করেন। জীবাশ্মটি ১৯৮৪ সাথে থেকে ব্রিস্টল মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে সংরক্ষিত ছিল।

জীবাশ্মটি আবিষ্কারের পর, গবেষকরা বিভিন্ন লাইটিং টেকনিক ব্যবহার করে স্টেরিওস্কোপিক ছবি তুলেছেন। এছাড়াও তারা ইথানল ব্যবহার করে ভেজা ও শুকনা ছবি নিয়েছেন। অন্যান্য ছবি UV লাইট ব্যবহার করে তোলা হয়েছে।

এই ছবিগুলো সরাসরি গবেষণা ও ভার্চুয়াল স্ট্যাকিং অপারেশনের জন্য ব্যবহৃত হয়েছে। গবেষকরা তেলাপোকার পাখার বায়ুপ্রবাহের চিত্রও এঁকেছেন, যা এই প্রাচীন পতঙ্গ কীভাবে উড়তো তা বুঝতে সাহায্য করেছে।

গবেষকরা জুরাসিক যুগের প্রথম দিকের টোয়ার্সিয়ান সময়ের নতুন এক প্রজাতির তেলাপোকা শনাক্ত করেছেন যা আজ থেকে প্রায় ১৮ কোটি বছর পুরোনো। এর নামকরণ করেছেন Alderblattina simmsi.

এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর ছোট আকার ও অনন্য পাখার রঙ। তারা উল্লেখ করেছেন যে, Alderblattina simmsi টোয়ার্সিয়ান সময়ের দ্বিতীয় তেলাপোকা প্রজাতি যার পাখায় রঙিন নকশা রয়েছে। তারা নব আবিষ্কৃত প্রজাতিটিকে Rhipidoblattinidae পরিবারে অন্তর্ভুক্ত করেছেন। তাদের মতে, এই আবিষ্কার মেসোজয়িক যুগের তেলাপোকার পাখার রঙিন নকশার একটি গুরুত্বপূর্ণ সময়ের দিকে ইঙ্গিত দেয়।

–––

A new cockroach (Blattodea, Rhipidoblattinidae) from the Toarcian (Lower Jurassic) of Alderton Hill, Gloucestershire, UK, and the earliest likely occurrence of aposematic colouration in cockroaches. Papers in Palaeontology (2024)
DOI: 10.1002/spp2.1598

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বাংলাদেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ট্যানারি বর্জ্যের ক্ষতিকর প্রভাব
পরবর্তী প্রবন্ধ মঙ্গলে জলের হদিস!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?