এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ১৭ বছর বয়সী এক হাইস্কুল ছাত্র প্রথমবারের মতো অ্যাঞ্জেলফিশের জিনোম সিকোয়েন্স করেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > ১৭ বছর বয়সী এক হাইস্কুল ছাত্র প্রথমবারের মতো অ্যাঞ্জেলফিশের জিনোম সিকোয়েন্স করেছে
জীববিজ্ঞানপ্রাণী

১৭ বছর বয়সী এক হাইস্কুল ছাত্র প্রথমবারের মতো অ্যাঞ্জেলফিশের জিনোম সিকোয়েন্স করেছে

১৭ বছর বয়সী হাইস্কুল ছাত্র ইন্দিভার মাদিরেডি তার পোষা স্বাদুপানির অ্যাঞ্জেলফিশ মারা যাওয়ার পরে তার জিনোম সিকোয়েন্স করে। শুধু তাই নয় এটিই প্রজাতিটি প্রথমবার করা জিনোম সিকোয়েন্স।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২২
হালনাগাদ: 24 অক্টোবর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
অ্যাকোয়ারিয়ামের পাশে ইন্দিভার মাদিরেডি।Indeever Madireddy/Davidson Institute
শেয়ার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ১৭ বছর বয়সী হাইস্কুল ছাত্র প্রথমবারের মতো স্বাদুপানির অ্যাঞ্জেলফিশের (Pterophyllum scalare) জিনোম সিকোয়েন্স করেছে।

ইন্দিভার মাদিরেডি (Indeever Madireddy) এই বছরের মার্চ মাসে মারা যাওয়ার পরে তার পোষা অ্যাঞ্জেলফিশ ‘ক্যালভিন’-এর জিনোম সিকোয়েন্স করে। এ ব্যাপারে সে বলে,

“যদিও আমার মাছটি মারা গিয়েছিল, আমি এটিকে আজীবন সংরক্ষণ করতে চেয়েছিলাম। তাই আমি এঞ্জেলফিশের জিনোম সিকোয়েন্স করার সিদ্ধান্ত নিয়েছি এই আশায় যে আমি সেই তথ্য দিয়ে বৈজ্ঞানিক সম্প্রদায়ে অবদান রাখতে পারব, পাশাপাশি আমার পোষা প্রাণীর প্রতি একটি ছোট শ্রদ্ধা নিবেদন করতে পারব!”

মাদিরেডি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় একটি কমিউনিটি ল্যাব bioCurious-এ সিকোয়েন্সিং কাজ করেছিলো। bioCurious-এ অল্প কিছু টাকা দিয়ে সদস্য হওয়ার মাধ্যমে যে কেউ উন্নত সরঞ্জামের এক্সেস পেতে পারে।

BioCurious-এ ইন্দিভার মাদিরেডি। ক্রেডিট: Indeever Madireddy/Davidson Institute
bioCurious-এ ইন্দিভার মাদিরেডি।
ক্রেডিট: Indeever Madireddy/Davidson Institute

সে তার মাছের ডিএনএ সংরক্ষণের জন্য ল্যাবে নেগেটিভ ৮০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করে। সে প্রায় এক মাস সময় কাটিয়েছেন কীভাবে এর সিকোয়েন্সিং করতে হয় তা শিখতে এবং প্রস্তুতি নিতে।

সিকোয়েন্সিংটি Oxford Nanopore Technologies-এর তৈরি একটি ছোট সিকোয়েন্সার দিয়ে মাত্র দুই সপ্তাহে তৈরি করা হয়। ডিএনএ-র ভেতরে অবস্থিত নিউক্লিওটাইডগুলির সিকোয়েন্স তথা নিউক্লিয়িক অ্যাসিডের সিকোয়েন্স নির্ণয় করার প্রক্রিয়াটিকেই জিনোম সিকোয়েন্সিং বলে। Oxford Nanopore-এর তৈরি সিকোয়েন্সার মূলত এর ছোট ছিদ্রের মধ্য দিয়ে যাওয়ার সময় ডিএনএ অণুর সিকোয়েন্সগুলি পড়ে ফেলে।

Nanopore সিকোয়েন্সার অন্যান্য পদ্ধতির তুলনায় কিছুটা কম নির্ভুল, তবে এটি অনেক দীর্ঘ একক ডিএনএ-এর সিকোয়েন্স করতে পারে। ব্যাপারটি জিনোম সিকোয়েন্সিং সফ্টওয়্যারকে সিকোয়েন্স করা সহজ করে তোলে; অনেকটা বড় এবং কম টুকরার জিগস পাজলের মতো জিনের সব টুকরো একসঙ্গে করে ফেলার মতো।

মাদিরেডির মতে, সিকোয়েন্সিং করার পর সেসকল ডেটা বিশ্লেষণ করতে আরও দুই মাস সময় লেগেছে এবং তার জন্য আরও অনেক কিছু শিখতে হয়েছে। সিকোয়েন্স ডেটা একটি পাবলিক ডাটাবেসে রাখা হয়েছে এবং গত ১৮ অক্টোবর, ২০২২ পুরো কাজটি বর্ণনা করে একটি ছোট গবেষণাপত্র প্রকাশিত হয়।

BioCurious ল্যাবে ইন্দিভার মাদিরেডি। ক্রেডিট: Indeever Madireddy/Davidson Institute
BioCurious ল্যাব-এ ইন্দিভার মাদিরেডি।
ক্রেডিট: Indeever Madireddy/Davidson Institute

অ্যাঞ্জেলফিশ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় অ্যাকোয়ারিয়াম মাছ। এর জিনোম কোনও বিশেষ আশ্চর্য প্রকাশ করেনি, যা তার সহজাত মাছের মতোই।

সিকোয়েন্সিংয়ের জন্য প্রায় ২ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে যার মধ্যে মাদিরেডি ক্রাউডফান্ডিং করে প্রায় ১ হাজার মার্কিন সংগ্রহ করতে পেরেছে।

Oxford Nanopore-এর সিইও Gordon Sanghera বলেছেন,

“এটি একটি অনুসন্ধিৎসু মনোভাবের একটি চমৎকার উদাহরণ এবং আপনি যখন খরচ এবং জটিলতার মতো প্রযুক্তিগত বাধা সরিয়ে ফেলতে পারবেন তখন তরুণ বিজ্ঞানীরা কী করতে পারেন তার উজ্জল দৃষ্ঠান্ত।”

মাদিরেডি একজন প্রখর মাছ-রক্ষক এবং জীববিজ্ঞানী, এবং এর আগে সে CRISPR জিন সম্পাদনা ব্যবহার করে কাজ করেছে।

———

First Ever Whole Genome Sequencing and De Novo Assembly of the Freshwater Angelfish, Pterophyllum scalare. microPublication Biology (2022). DOI: 10.17912/micropub.biology.000654

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ইন্দোনেশিয়ার একটি দ্বীপে নতুন এক পাখি প্রজাতির আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ বাংলাদেশের সাপের তালিকায় যুক্ত হলো নতুন সাপ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?