এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: অক্টোপাসের নতুন প্রজাতির আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > অক্টোপাসের নতুন প্রজাতির আবিষ্কার
জীববিজ্ঞানপ্রাণী

অক্টোপাসের নতুন প্রজাতির আবিষ্কার

সামুদ্রিক জীববিজ্ঞানীরা দক্ষিণ-পূর্ব চীন থেকে Callistoctopus গণের একটি নতুন প্রজাতির অক্টোপাস আবিষ্কার করেছেন।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 17 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
নতুন আবিষ্কৃত অক্টোপাস Callistoctopus xiaohongxu.Zheng et al.
শেয়ার

Callistoctopus হল নিশাচর, কমলা রঙের অক্টোপাসের একটি গণ যা গভীর পানিতে বসবাসকৃত জীবন্ত অক্টোপড পরিবার Octopodidae-এর অন্তর্গত। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এই গণের ১০টিরও বেশি প্রজাতি রয়েছে; যাদের মধ্যে অনেককে রাতের অক্টোপাস বলা হয়। Callistoctopus গণের প্রাণিদের আটলান্টিক, ভারতীয় এবং প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমন্ডলীয় এবং নাতিশীতোষ্ণ পানিতে দেখা যায়।

সাধারণত, এরা দেখতে পোড়া ইটের মতো লাল বা উজ্জ্বল লাল রঙের। লাল রঙের শরীরে রয়েছে সাদা দাগ যা তাদের শরীরের স্বতন্ত্র নিদর্শন গঠন করেছে।

এই গণের কিছু সদস্য, যেমন Callistoctopus macropus and Callistoctopus ornatus, সামুদ্রিক খাবার হিসাবে মানুষ গ্রহণ করে।

নতুন আবিষ্কৃত Callistoctopus xiaohongxu নামের অক্টোপাসের প্রজাতিটিকে ভুলভাবে চিহ্নিত করে চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝুতে ডংশান দ্বীপের মাছের বাজারে ছোট অক্টোপাস হিসেবে বিক্রি করা হতো।

ওশান ইউনিভার্সিটির অব চায়নার Dr. Xiaodong Zheng বলেন,

“চীনের দক্ষিণ-পূর্বের উপকূলে শক্তিশালী উষ্ণ পানির স্রোতের প্রভাবের কারণে প্রচুর সামুদ্রিক জীববৈচিত্র্য তৈরি হবার আদর্শ পরিবেশগত অবস্থা তৈরি করেছে। Callistoctopus xiaohongxu-এর খোঁজ সেটাই নিশ্চিত করে।”

নতুন প্রজাতিটির ম্যান্টেলের দৈর্ঘ্য ৪.২ থেকে ৮.৩ সেমি এদের ত্বক মসৃণ এবং রং লালচে-বাদামী। এটি চীন সাগরে পাওয়া Callistoctopus গণের প্রথম নতুন প্রজাতি।

গবেষকরা ভবিষ্যতে Callistoctopus xiaohongxu-এর মাইটোকন্ড্রিয়াল জিনোম বিশ্লেষণ করার পরিকল্পনা করছেন। উন্নত ট্যাক্সন স্যাম্পলিং অক্টোপড ফাইলোজেনি সম্পর্কে আরও ভাল বোঝার পাশাপাশি এই প্রজাতির ইতিহাস জানতে সাহায্য করবে।

———

Morphological description and mitochondrial DNA-based phylogenetic placement of a new species of Callistoctopus Taki, 1964 (Cephalopoda, Octopodidae) from the southeast waters of China. ZooKeys (2022) 1121: 1-15; DOI: 10.3897/zookeys.1121.86264

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বনমানুষের বিবর্তনীয় ইতিহাসের ফাঁক পূরণ করলো ৭৫ লক্ষ বছর পুরোনো গিবন ফসিল
পরবর্তী প্রবন্ধ চীনের বিজ্ঞানীরা চাঁদে একটি নতুন খনিজ আবিষ্কার করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?