এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নতুন এআই মডেল ৮৭% নির্ভুলতার সাথে অনলাইন টক্সিক কমেন্ট শনাক্ত করতে সক্ষম
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > নতুন এআই মডেল ৮৭% নির্ভুলতার সাথে অনলাইন টক্সিক কমেন্ট শনাক্ত করতে সক্ষম
প্রযুক্তিবাংলাদেশ

নতুন এআই মডেল ৮৭% নির্ভুলতার সাথে অনলাইন টক্সিক কমেন্ট শনাক্ত করতে সক্ষম

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার গবেষকরা এমন একটি এআই মডেল তৈরি করেছেন, যা ৮৭% নির্ভুলতায় সামাজিক যোগাযোগমাধ্যমে টক্সিক কমেন্ট শনাক্ত করতে পারে। সাইবারবুলিং প্রতিরোধে কাজে আসবে নতুন এই মডেলটি। গবেষকরা একে আরও উন্নত করার পরিকল্পনা করছে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫
হালনাগাদ: 5 মার্চ, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
গবেষকদের সাপোর্ট ভেক্টর মেশিন (SVM) মডেল ৮৭.৬% নির্ভুলভাবে টক্সিক কমেন্ট শনাক্ত করতে পারে যেখানে বেসলাইন সাপোর্ট ভেক্টর মেশিন (SVM) মডেল ও স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট (SGD) মডেল যথাক্রামে ৬৯.৯% এবং ৮৩.৪%।everythingpossible/Freepik
শেয়ার

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার একদল গবেষক এমন একটি উন্নত এআই মডেল তৈরি করেছেন, যা ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ৮৭% নির্ভুলতার সাথে হেইটফুল এবং টক্সিক কমেন্ট চিহ্নিত করতে পারে। এই উদ্ভাবন সাইবারবুলিং প্রতিরোধ করে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সহায়ক হতে পারে।

এই গবেষণা ২০২৪ সালের “ইনোভেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ফর ইনফরমেটিক্স, কম্পিউটিং অ্যান্ড টেকনোলজিস” আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হয়। বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং দ্য ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া-এর গবেষকদের তৈরি এই মডেল বর্তমান বাজারে বিদ্যমান স্বয়ংক্রিয় সনাক্তকরণ পদ্ধতিগুলোর তুলনায় উন্নত এবং কার্যকরী।

গবেষণাটির প্রধান গবেষক আফিয়া আহসান, বলেন, “সাম্প্রতিক বছরগুলিতে সাইবার বুলিং ও ঘৃণা-বিদ্বেষমূলক কমেন্ট ব্যাপকভাবো বৃদ্ধি পেয়েছে যা গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা, সেল্ফ-হার্ম এবং এবং কিছু ক্ষেত্রে আত্মহত্যার কারণ হয়ে উঠছে। বর্তমানে বিশ্বজুড়ে ৫.৫৬ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। টক্সিক কনটেন্ট নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রচেষ্টা থাকলেও, এই সংখ্যা বিশাল হওয়াতে তা প্রচলিত পদ্ধতি কিংবা ম্যানুয়ালি এসব সনাক্ত করা প্রায় অসম্ভব। আমাদের এআই মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সহায়ক হবে এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবে।”

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া-এর গবেষক ড. আবদুল্লাহি চৌধুরী জানান, তাঁরা ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম থেকে ইংরেজি ও বাংলা কমেন্টের ডেটাসেট ব্যবহার করে তিনটি মেশিন লার্নিং মডেলের কার্যকারিতা পরীক্ষা করেছেন। তাঁদের অপটিমাইজড সাপোর্ট ভেক্টর মেশিন (SVM) মডেল ৮৭.৬% নির্ভুলতা অর্জন করেছে, যা অন্যান্য মডেলগুলোর; বেসলাইন সাপোর্ট ভেক্টর মেশিন (SVM) মডেল ৬৯.৯% ও স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট (SGD) মডেল ৮৩.৪% নির্ভুলতার চেয়ে ভালো ফলাফল দিয়েছে।

গবেষক দল এখন ডিপ লার্নিং প্রযুক্তি সংযুক্ত করে মডেলটি আরও উন্নত করার পরিকল্পনা করছে। পাশাপাশি, বিভিন্ন ভাষা ও আঞ্চলিক উপভাষা শনাক্ত করার সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। তারা শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে কাজ শুরু করতে চায়, যাতে এই প্রযুক্তিটি বাস্তবভাবে প্রয়োগ করা যায়।

–––

Unmasking Harmful Comments: An Approach to Text Toxicity Classification Using Machine Learning in Native Language, 2024 International Conference on Innovation and Intelligence for Informatics, Computing, and Technologies (3ICT) (2025).
DOI: 10.1109/3ict64318.2024.10824367

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত হচ্ছে চীনের তিয়ানগং স্পেস স্টেশন!
পরবর্তী প্রবন্ধ উলি ম্যামথ বৈশিষ্ট্যযুক্ত ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?