এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ২৫০০ বছর আগে ভূমিকম্পে বদলে গিয়েছিল পদ্মা নদীর গতিপথ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পৃথিবী > ২৫০০ বছর আগে ভূমিকম্পে বদলে গিয়েছিল পদ্মা নদীর গতিপথ
পৃথিবীবাংলাদেশ

২৫০০ বছর আগে ভূমিকম্পে বদলে গিয়েছিল পদ্মা নদীর গতিপথ

একইমাপের ভূমিকম্পের কারণে হতে পারে ভয়াবহ বন্যা যা ভারত ও বাংলাদেশের ১৭ কোটি মানুষকে হুমকিতে ফেলতে পারে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪
হালনাগাদ: 6 জুলাই, 2024
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
নতুন এক গবেষণায় দেখা গেছে প্রায় ২,৫০০ বছর আগে পূর্বে অজানা এক ভূমিকম্প পদ্মা নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছিলো।Steven Goodbred/Vanderbilt University
শেয়ার

বিশ্বের সবচেয়ে বড় অববাহিকা হলো পদ্মা-গঙ্গা নদীর অববাহিকা। হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ হিসেবে প্রবেশ করে। পরে ব্রহ্মপুত্র নদ পদ্মা হয়ে বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। পানিপ্রবাহের দিক থেকে পদ্মা-গঙ্গা বিশ্বে আমাজন ও কঙ্গো নদীর পর তৃতীয় স্থানে রয়েছে।

প্রায় আড়াই হাজার বছর আগে ভূমিকম্পে বদলে গিয়েছিল পদ্মা নদীর গতিপথ। নেচার কমিউনিকেশন জার্নালে ১৭ জুন, ২০২৪ তারিখে প্রকাশিত হয় এ গবেষণাটি।

সাম্প্রতিক সময়ে অন্যান্য নদ-নদীতেও এ ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়েছে তবে সেগুলো কেবল উজানে। পদ্মার গতিপথের এই স্থানান্তরটি বদ্বীপে ঘটেছিল, অর্থাৎ যেখানে নদীটি বঙ্গোপসাগরে মিশেছে সেখান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। একইমাপের ভূমিকম্পের কারণে বন্য তৈরি হয়ে বিপদে পরতে পারে কোটি কোটি মানুষ।

নদ-নদীর চলার পথে তলদেশে পলি জমার কারণে নদীর গতিপথ পাল্টাতে পারে তবে সেই পরিবর্তন কয়েক বছর থেকে শতাব্দী পর্যন্ত সময়ের ব্যবধানে ধীরে ধীরে ঘটে। কিন্তু ভূমিকম্পের কারণে চ্যানেল-জাম্পিং এক সপ্তাহ বা দিনে ঘটতে পারে।

৪০ সেন্টিমিটার প্রশস্ত হালকা রঙের বালির স্ট্রিপ সম্ভবত তৈরি হয়েছিল ভূমিকম্পে কাদার উপরিভাগের স্তরের মধ্য দিয়ে সাদা বালির একটি স্তরকে প্রবাহিত করতে বাধ্য করেছিল।ক্রেডিট: E. Chamberlain/University Of Wageningen
৪০ সেন্টিমিটার প্রশস্ত হালকা রঙের বালির স্ট্রিপ সম্ভবত তৈরি হয়েছিল ভূমিকম্পে কাদার উপরিভাগের স্তরের মধ্য দিয়ে সাদা বালির একটি স্তরকে প্রবাহিত করতে বাধ্য করেছিল।
ক্রেডিট: E. Chamberlain/University Of Wageningen

নদীর গতিপথ স্থানান্তরের পরে, পুরানো জলপথটি ধীরে ধীরে পলি দিয়ে ভরাট হতে থাকলেও পুরানো গতিপথের প্রমাণ থেকে যায়।

বিশাল মাত্রা ভূমিকম্পটি কবে হয়েছিল, তা জানতে ঢাকায় খোঁড়া গর্তের মাটির নমুনাগুলোর অপটিক্যাল স্টিমুলেটেড লুমিনিসেন্সস পরীক্ষা করেন গবেষকরা। গবেষকদের হিসাব অনুযায়ী, এ বালির আগ্নেয়গিরি গঠিত হয়েছে আড়াই হাজার বছর আগে, অর্থাৎ মাটির কণাগুলো ২,৫০০ বছরের পুরনো। আবার সেখান থেকে ৮৫ কিলোমিটার দূরেও একটি বড় নদীর চ্যানেল পান বিজ্ঞানীরা। ওই চ্যানেল থেকে পাওয়া নমুনা পরীক্ষা করে দেখেন যে সেগুলোও একই সময়ের মাটির কণা।

এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে, ২,৫০০ বছর আগে নদীটির গতিপথ নাটকীয়ভাবে বদলে গিয়েছিল। আবার ২,৫০০ বছর আগে এক বড় মাত্রা ভূমিকম্প হয়েছিলো। অর্থাৎ ভূমিকম্পেই বদলে গিয়েছিল পদ্মার গতিপথ।

বাংলাদেশের এই ব-দ্বীপ অঞ্চলে, বেশিরভাগ অবকাঠামো নদী থেকে ড্রেজিং করা পলির ঢিবির উপর তৈরি করা হয়েছে এবং বন্যা ধেকে বাঁচতে উঁচু স্তূপ করে তার ওপর করা হয়েছে। এর ফলে অনুরুপ কোনো ভূমিকম্প হয়ে নদীর গতিপথ পরিবর্তন হলে ১৭ কোটির মতো মানুষ বিপদে পরবে।

———
Cascading hazards of a major Bengal basin earthquake and abrupt avulsion of the Ganges River. Nature Communications (2024).
DOI: 10.1038/s41467-024-47786-4.

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বাংলাদেশ থেকে তোলা ডেভিল ধূমকেতু
পরবর্তী প্রবন্ধ এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সালফাইড শনাক্ত
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?