এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: রংপুরে স্থূল মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, খুলনায় সবচেয়ে কম
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > রংপুরে স্থূল মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, খুলনায় সবচেয়ে কম
স্বাস্থ্য

রংপুরে স্থূল মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, খুলনায় সবচেয়ে কম

একটি সমীক্ষায় দেখা গেছে দেশের প্রায় ২৬.৫% মানুষ স্থূলতায় ভুগছে এবং তালিকার শীর্ষে রয়েছে রংপুর জেলা এবং নীচে রয়েছে খুলনা জেলা

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২২
হালনাগাদ: 16 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
প্রতিকী ছবি।Afsana Khan (@afsana_who)/Instagram
শেয়ার

রংপুরে ৩৩.৭% মানুষ স্থূল, ঢাকায় ৩১.৯%, চট্টগ্রামে ২৯%, রাজশাহীতে ২৬.৭%, সিলেটে ২৩%, বরিশালে ১৯.৫%, ময়মনসিংহে ১৬.১% এবং খুলনায় ১৪%। গত বৃহস্পতিবার শহরের একটি হোটেলে ‘Dissemination of Research Findings on Non-Communicable Diseases‘ শীর্ষক সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)-এর অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ (NCDC) এই তথ্য প্রকাশ করে।

গবেষণায় আরও বলা হয়েছে, ৭ শতাংশের বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছে, যার মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছে সিলেটে। সমস্ত ডায়াবেটিস রোগীদের মধ্যে ৫১% এর ডায়াবেটিসের কোনও লক্ষণ নেই।

১৩.৫% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন যার মধ্যে ময়মনসিংহে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সমস্ত উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে, ৬৮% এর উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ বা লক্ষণ নেই।

রংপুর রেলওয়ে স্টেশন ক্রেডিট: Nazrul Mridha/Bangladesh Pratidin
রংপুর রেলওয়ে স্টেশন
ক্রেডিট: Nazrul Mridha/Bangladesh Pratidin

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অতিরিক্ত ওজন এবং স্থূলতাকে সংজ্ঞায়িত করা হয় অস্বাভাবিক বা অতিরিক্ত চর্বি জমে যাওয়াকে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ২৫-এর বেশি বডি মাস ইনডেক্স (BMI) অতিরিক্ত ওজন হিসাবে বিবেচিত হয় এবং ৩৯-এর বেশিকে স্থূল হিসাবে বিবেচনা করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার বক্তব্যে বলেন,

“এনসিডি বা অসংক্রামক রোগ সংক্রামক রোগের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠছে। প্রতি বছর ১০ লাখ মানুষ কোনো দূর্ঘটনা ছাড়া স্বাভাবিক মৃত্যুতে মারা যায়। প্রতিদিন ১৯০০ মানুষ মারা যায় এবং এই মৃত্যুর ৭০% বিভিন্ন এনসিডির কারণে হয়।”

স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দিয়ে জাহিদ মালেক আরও বলেন,

“খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পাশাপাশি পরিবেশ দূষণ এই এনসিডির প্রকোপের একটি বড় কারণ। এই রোগগুলির চিকিৎসার খরচ খুব বেশি, তাছাড়া হাসপাতালের উপর ক্রমবর্ধমান বড় চাপ সৃষ্টি করছে। যা ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যয় বাড়িয়ে দিচ্ছে।”

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:TBS
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ সকল কোভিড-১৯ ভেরিয়েন্টকে প্রতিরোধ করতে পারে নতুন এই অ্যান্টিবডি
পরবর্তী প্রবন্ধ JWST বৃহস্পতি এবং এর মেরূপ্রভার আরও সুন্দর ছবি তুলেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?