এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: JWST বৃহস্পতি এবং এর মেরূপ্রভার আরও সুন্দর ছবি তুলেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > JWST বৃহস্পতি এবং এর মেরূপ্রভার আরও সুন্দর ছবি তুলেছে
মহাকাশ

JWST বৃহস্পতি এবং এর মেরূপ্রভার আরও সুন্দর ছবি তুলেছে

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বৃহস্পতি গ্রহের নতুন ছবি প্রকাশ করেছে। সিটিজেন সায়েন্টিস্ট জুডি শ্মিটের প্রক্রিয়া করা নতুন ছবিতে বৃহস্পতির উজ্জ্বল ধোঁয়া, ক্ষীণ রিং এবং মেরূপ্রভা বা অরোরা দেখা যাচ্ছে। পুরো সিস্টেমকে আরও ভালোভাবে বোঝার কাজে নতুন বিমিশ্র ছবিটি কার্যকরী ভূমিকা পালন করবে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২
হালনাগাদ: 16 সেপ্টেম্বর, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
ওয়েব Near-Infrared Camera (NIRCam)-এর তিনটি ফিল্টার - F360M (লাল), F212N (হলুদ-সবুজ), এবং F150W2 (নীল-সবুজ) ব্যবহার করে তৈরি বৃহস্পতির যৌগিক ছবি।NASA/ESA/CSA/Jupiter ERS Team/Judy Schmidt
শেয়ার

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) বৃহস্পতি গ্রহের জটিলতা প্রদর্শন করে দুটি অত্যাশ্চর্য নতুন ছবি প্রকাশ করেছে। বিমিশ্র ছবি দুটিতে, বৃহস্পতির প্রদীপ্ত অরোরা, শিফটিং কুয়াশা এবং এর দুটি ছোট চাঁদ দেখা যাচ্ছে।

যেহেতু JWST ইনফ্রারেড আলোতে পর্যবেক্ষণ করে, তাই এই ছবিদুটি আমাদের খালি চোখে বৃহস্পতিকে দেখলে যেমন দেখাতো তেমন দেখতে না। তার পরিবর্তে, গ্রহের বিশেষ বৈশিষ্ট্যগুলিকে হাইলাইট করার জন্য বিভিন্ন ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যকে বিভিন্ন রঙে ম্যাপ করা হয়েছে।

উপরের ছবিতে, বৃহস্পতির মেরুতে কমলা রঙের আভা তার অরোরা, সবুজ রং ক্ষীণ উচ্চ-উচ্চতার কুয়াশার স্তরগুলি, এবং নীল রং প্রধান মেঘের স্তরকে প্রতিনিধিত্ব করে। গ্রেট রেড স্পট (সেই বিখ্যাত ঝড় যেটি এত বড় যে এটি পৃথিবীকে গ্রাস করতে পারবে)-কে সাদা রং-এ দেখায় কারণ তারা প্রচুর সূর্যালোক প্রতিফলিত করে।

ওয়েব NIRCam-এর দুটি ফিল্টার - F212N (কমলা) এবং F335M (নীল-সবুজ) - থেকে তৈরি জুপিটার সিস্টেমের বিমিশ্র বা যৌগিক ছবি, লেবেলবিহীন (উপরে) এবং লেবেলযুক্ত (নীচে)। চিত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোর দাগগুলি বেশিরভাগই পেছনে থাকা দূরবর্তী গ্যালাক্সির। ক্রেডিট: NASA/ESA/CSA/Jupiter ERS Team/Ricardo Hueso (UPV/EHU)/Judy Schmidt
ওয়েব NIRCam-এর দুটি ফিল্টার – F212N (কমলা) এবং F335M (নীল-সবুজ) – থেকে তৈরি জুপিটার সিস্টেমের বিমিশ্র বা যৌগিক ছবি, লেবেলবিহীন (উপরে) এবং লেবেলযুক্ত (নীচে)। চিত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোর দাগগুলি বেশিরভাগই পেছনে থাকা দূরবর্তী গ্যালাক্সির।
ক্রেডিট: NASA/ESA/CSA/Jupiter ERS Team/Ricardo Hueso (UPV/EHU)/Judy Schmidt

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর Imke de Pater – যিনি প্যারিস অবজারভেটরিতে Thierry Fouchet-এর সাথে এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন, একটি বিবৃতিতে বলেছেন,

“সত্যি বলতে আমরা সত্যিই ছবিদুটি এত ভাল হবে বলে আশা করিনি। এটা সত্যিই অসাধারণ যে আমরা বৃহস্পতি গ্রহের রিং, ক্ষুদ্র উপগ্রহ এবং এমনকি গ্যালাক্সির সাথে একটি ছবিতে বিশদ দেখতে পাচ্ছি।”

de Pater এবং তার সহকর্মীরা আশা করেন যে, এই ধরনের ছবি তাদের বৃহস্পতির বিভিন্ন স্তরের মধ্যে সংযোগগুলিকে উন্মোচন করতে এবং গ্রহ জুড়ে গ্যাস এবং তাপ কীভাবে চলে তা বুঝতে সাহায্য করবে। তারা গ্রহের ক্ষীণ বলয় এবং এটি সময়ের সাথে কীভাবে বিবর্তিত হয় তা অধ্যয়ন করার পাশাপাশি এর কিছু চাঁদের ছবি নিয়েও অধ্যয়ন করার পরিকল্পনা করছেন। উল্লেখ্য, ছবি দুটি নাসার নিজের তৈরি না।

ওয়েবের মতো টেলিস্কোপ থেকে ডেটা সুন্দরভাবে প্যাকেজ করে পৃথিবীতে আসে না। পরিবর্তে, ওয়েবের ডিটেক্টরগুলিতে আলোর উজ্জ্বলতা সম্পর্কে তথ্য থাকে। এই তথ্যগুলি স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট (STScI), ওয়েবের মিশন এবং বিজ্ঞান অপারেশন সেন্টারে raw ডেটা হিসাবে পৌঁছায়। STScI বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য ক্যালিব্রেট করা ফাইলগুলিতে ডেটা প্রক্রিয়া করে এবং প্রচারের জন্য Mikulski Archive for Space Telescopes-এর কাছে সরবরাহ করে। বিজ্ঞানীরা তখন সেখান থেকে ডেটা নিয়ে তাদের গবেষণা চলাকালীন সেই ডেটাকে এই ধরনের ছবিতে রূপান্তর করে।

STScI-এর একটি দল আনুষ্ঠানিকভাবে ওয়েবের ছবি অফিসিয়াল প্রকাশের জন্য প্রক্রিয়া করে। অন্যদিকে সিটিজেন সায়েন্টিস্ট হিসাবে পরিচিত অ-পেশাদার জ্যোতির্বিজ্ঞানীরা প্রায়শই ছবিগুলি পুনরুদ্ধার এবং প্রক্রিয়া করতে পাবলিক ডেটা আর্কাইভে থেকে ডেটা নিয়ে নিজেরা প্রসেস করে।

Judy Schmidt, সিটিজেন সায়েন্টিস্ট সম্প্রদায়ের দীর্ঘ সময়ের ইমেজ প্রসেসর, বৃহস্পতির এই নতুন ছবিগুলি প্রক্রিয়া করেছেন। প্রথম ছবিটি (ফিচার ছবি) তিনি একা এবং ক্ষুদ্র উপগ্রহগুলিকে অন্তর্ভুক্ত করা দ্বিতীয় চিত্রটির জন্য, তিনি Ricardo Hueso – যিনি স্পেনের বাস্ক কান্ট্রি বিশ্ববিদ্যালয়ে গ্রহের বায়ুমণ্ডল অধ্যয়ন করেন – এর সহযোগিতায় নিয়ে প্রক্রিয়া করেন।

ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরের সিটিজেন সায়েন্টিস্ট Judy Schmidt, হাবল স্পেস টেলিস্কোপের মতো NASA বিভিন্ন মহাকাশযান থেকে পাওয়া জ্যোতির্বিজ্ঞানের ছবি শখের বশর প্রক্রিয়ার কাজ করেন৷ তার কাজের একটি উদাহরণ হল Minkowski’s Butterfly, ডানদিকে, Ophiuchus নক্ষত্রমণ্ডলের একটি প্ল্যানেটরি নেবুলা। ক্রেডিট: NASA
ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরের সিটিজেন সায়েন্টিস্ট Judy Schmidt, হাবল স্পেস টেলিস্কোপের মতো NASA বিভিন্ন মহাকাশযান থেকে পাওয়া জ্যোতির্বিজ্ঞানের ছবি শখের বশর প্রক্রিয়ার কাজ করেন৷ তার কাজের একটি উদাহরণ হল Minkowski’s Butterfly, ডানদিকে, Ophiuchus নক্ষত্রমণ্ডলের একটি প্ল্যানেটরি নেবুলা।
ক্রেডিট: NASA

Schmidt-র জ্যোতির্বিদ্যায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু ১০ বছর আগে, ESA-এর আয়োজিত “Hubble’s Hidden Treasures” শীর্ষক এক প্রতিযোগিতা ইমেজ প্রসেসিংয়ের জন্য তার অতৃপ্ত আবেগের জন্ম দেয়। প্রায় ৩,০০০ ছবির মধ্যে, Schmidt একটি নবজাতক তারকার একটি চিত্রের জন্য তৃতীয় স্থান অধিকার করেছিলো।

ESA প্রতিযোগিতার পর থেকে, তিনি শখ হিসাবে হাবল এবং অন্যান্য টেলিস্কোপ ডেটা নিয়ে কাজ করছেন। তিনি বলেন,

“ছবি প্রসেস করা আমাকে আটকে রেখেছে, এবং আমি নিজেকে থামাতে পারি না। আমি প্রতিদিন ঘন্টা এবং ঘন্টা ব্যয় করতে পারি।”

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
তথ্যসূত্র:NASA
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ রংপুরে স্থূল মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, খুলনায় সবচেয়ে কম
পরবর্তী প্রবন্ধ কিছু কৃত্রিম চিনি রক্তে শর্করার পরিমান বাড়াতে পারে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?