এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কিছু কৃত্রিম চিনি রক্তে শর্করার পরিমান বাড়াতে পারে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > কিছু কৃত্রিম চিনি রক্তে শর্করার পরিমান বাড়াতে পারে
স্বাস্থ্য

কিছু কৃত্রিম চিনি রক্তে শর্করার পরিমান বাড়াতে পারে

স্যাকারিন এবং সুক্রালোজ নামের দুটি কৃত্রিম চিনি বা মিষ্টি খাওয়ার পর এরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে শরীরের ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। গবেষকদের ধারণ সম্ভবত মাইক্রোবায়োমের সাথে সম্পর্কিত পরিবর্তনের কারণে এটি হয়ে থাকে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২
হালনাগাদ: 16 সেপ্টেম্বর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একটি গ্লাসের তৈরি পাত্রে থাকা কৃত্রিম মিষ্টি-র ছোট প্যাকেট।Bill Boch/ Getty Images
শেয়ার

চিনির বিকল্প হিসাবে ব্যবহৃত চারটি কৃত্রিম মিষ্টির ওপর নতুন একটি গবেষণায়, গবেষকরা দেখেছেন যে, এই অপুষ্টিকর কৃত্রিম চিনি বা মিষ্টিগুলি অলক্ষিত ভাবে শরীরে হজম হয় না। ১৯শে আগষ্ট Cell জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে, স্যাকারিন এবং সুক্র্যালোজ নামের কৃত্রিম মিষ্টি দেহের শর্করার বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধির সাথে সংযুক্ত। এবং চারটি কৃত্রিম মিষ্টিই অন্ত্রের জীবাণুর প্রোফাইলে পরিবর্তনের সাথে সম্পর্ক যুক্ত। এখন এটা ক্ষতিকর, উপকারি না কী কোনোটাই না; তা জানার জন্য আরও গবেষণা প্রয়োজন।

২০১৪ সালে গবেষকরা চিনির বিকল্প হিসাবে কৃত্রিম মিষ্টি গ্রহণের পরে মাইক্রোবায়োম পরিবর্তন এবং ইঁদুরের রক্তে গ্লুকোজ প্রতিক্রিয়ার মধ্যে একটি লিঙ্ক খুঁজে পান। নতুন গবেষণায় সেই একই লিঙ্কগুলি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কি-না; তা দেখার জন্য বিজ্ঞানীরা ১,৩৭৫ জনেরও বেশি লোকের সম্ভাব্য পুল থেকে অংশগ্রহণকারীদের বেছে নেন।

গবেষকরা চূড়ান্ত ১২০ জন অংশগ্রহণকারীদেরকে ২০ জনের ছয়টি গ্রুপে বিভক্ত করেন। তারপর ছয়টির মধ্যে চারটি গ্রুপে, অংশগ্রহণকারীদের US Food and Drug Administration (FDA)-এর দেয়া দৈনিক সীমার থেকে কম স্তরে নির্বাচিত চারটি মিষ্টির একটি খেতে বলা হয়। পঞ্চম দলটির নকল প্যাকেট দেয়া হয়। ষষ্ঠ দলটির কোনো হস্তক্ষেপ ছিল না। তাদেরকে স্বাভাবিক জীবন-যাপন করতে বলা হয়।

অ-পুষ্টিকর কৃত্রিম মিষ্টি মানুষের মাইক্রোবায়োমকে প্রভাবিত করে এবং গ্লাইসেমিক প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারে। ক্রেডিট: Cell/Suez et al.
অ-পুষ্টিকর কৃত্রিম মিষ্টি মানুষের মাইক্রোবায়োমকে প্রভাবিত করে এবং গ্লাইসেমিক প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারে।
ক্রেডিট: Cell/Suez et al.

সমস্ত অংশগ্রহণকারীদের পুরো গবেষণায় এবং তার এক সপ্তাহ আগে এবং পরে নিয়মিত রক্তে শর্করার পরিমান মনিটর করা হয়। গবেষণায় নয়টি পয়েন্টে, অংশগ্রহণকারীরা একটি গ্লুকোজ সহনশীলতা পরীক্ষা সম্পন্ন করে, যা পরিমাপ করে যে গ্লুকোজ খাওয়ার পরে শরীর কতটা কার্যকরভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করেছে/করছে।

গড়ে, গবেষকরা দেখেছেন যে যারা স্যাকারিন এবং সুক্রলোজ গ্রহণ করেন তাদের গ্লুকোজ সহনশীলতা পরীক্ষার পরে রক্তে শর্করার উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে গেছে। অনান্য দলে রক্তে শর্করার পরিমান স্থিতিশীল ছিল বা সামান্য হ্রাস পেয়েছে।

গবেষকরা ইঁদুরের পরিপাকতন্ত্রে স্যাকারিন, সুক্রলোজ, গ্লুকোজ এবং কোনো সম্পূরক না খাওয়া লোকদের থেকে মলের নমুনা নিয়ে প্রতিস্থাপন করেন এবং দেখতে পান যে স্যাকারিন এবং সুক্রলোজ গ্রুপ থেকে প্রতিস্থাপন করা ফলে উক্ত ইঁদুরের খাওয়ার পরে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

গবেষণাটির প্রধান গবেষক Jotham Suez বলেন,

“(ইঁদুরের ওপর করা পর্যবেক্ষণ) এটি পরামর্শ দেয় যে অন্ত্রে মাইক্রোবায়াল পরিবর্তন জন্য রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর্টিফিশিয়াল সুইটনাররা নিজেরা রক্তের গ্লুকোজ বাড়ায় না; কিন্তু মাইক্রোবায়োমের মধ্যস্থতা করে খাওয়ার পরে শরীরের গ্লুকোজের মাত্রা পরিচালনা করার ক্ষমতা নষ্ট করে বলে মনে হয়।”

তবে, এই মাইক্রোবায়াল এবং বিপাকীয় পরিবর্তনের স্বাস্থ্যের প্রভাব এখনও অজানা। Jotham Suez আশা করে যে, ভবিষ্যতের গবেষণা এই সম্পর্কগুলিকে মুক্ত করতে সাহায্য করবে।

———

Personalized microbiome-driven effects of non-nutritive sweeteners on human glucose tolerance. Cell (2022), DOI: 10.1016/j.cell.2022.07.016

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ JWST বৃহস্পতি এবং এর মেরূপ্রভার আরও সুন্দর ছবি তুলেছে
পরবর্তী প্রবন্ধ শিংওয়ালা ডাইনোসরের নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?