এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: লক্ষ বছর পুরোনো মেরু ভাল্লুকের জিনোম সিকোয়েন্স
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > লক্ষ বছর পুরোনো মেরু ভাল্লুকের জিনোম সিকোয়েন্স
জীবাশ্ম বিজ্ঞানজেনেটিক্স

লক্ষ বছর পুরোনো মেরু ভাল্লুকের জিনোম সিকোয়েন্স

মেরু ভাল্লুক (𝑈𝑟𝑠𝑢𝑠 𝑚𝑎𝑟𝑖𝑡𝑖𝑚𝑢𝑠) এবং বাদামী ভালুক (𝑈𝑟𝑠𝑢𝑠 𝑎𝑟𝑐𝑡𝑜𝑠) একই গণের দুটি প্রজাতি; যাদের স্বতন্ত্র শারীরবৃত্তীয় এবং আচরণগত অভিযোজন ক্ষমতা রয়েছে যা তাদের মধ্যে বিগত ৫ লক্ষ বছরে বিবর্তিত হয়েছে। সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল প্রায় ১ লক্ষ বছর পুরোনো মেরু ভালুক থেকে একটি প্যালিওজেনোম তৈরি এবং বিশ্লেষণ করেছে। ফলাফলে এই দুটি প্রজাতির মধ্যে একটি বিশাল প্রাগৈতিহাসিক সংমিশ্রণ ঘটনা প্রকাশ পেয়েছে, যা সমস্ত জীবিত বাদামী ভাল্লুকের জিনোমেও সুস্পষ্ট।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ১৮ জুন, ২০২২
হালনাগাদ: 19 মার্চ, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
১৮৪৫ সালে প্রকাশিত জন উডহাউস অডুবনের বই Viviparous Quadrupeds of North America থেকে মেরু ভালুক (Ursus maritimus)।John Woodhouse Audubon
শেয়ার

২০০৯ সালে, আর্কটিক আলাস্কার পয়েন্ট ম্যাকলিওডের কাছে বিউফোর্ট সাগরের সৈকতে একটি কিশোর বয়সি মেরু ভালুকের মাথার খুলি পাওয়া গিয়েছিল। প্রত্নতত্ত্ববীদরা তার ডাকনাম দেয় ব্রুনো।

যেখানে মাথার খুলি পাওয়া গেছে তা সেখানকার জিওমরফিক সেটিং থেকে বোঝা যায় যে ব্রুনো যেই সময় বাস করত তখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমান (বিউফোর্ট সাগর উপকূলরেখার) থেকে ১০ মিটার বেশি ছিল, সম্ভবত এখন থেকে ১১০,০০০ থেকে ৭০,০০০ বছন আগে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং সুইডেনের বিজ্ঞানীদের একটি দল গবেষক ব্রুনোর মাথার খুলি থেকে বের করা দাঁতের গোড়া থেকে ডিএনএ ব্যবহার করে নিউক্লিয়ার জিনোম এবং হাই কভারেজ মাইটোকন্ড্রিয়াল জিনোম তৈরি করেছেন।

তাদের জিনোমিক বিশ্লেষণ দেখা গেছে যে ব্রুনো একটি বিলুপ্ত মেরু ভালুকের জনসংখ্যার অন্তর্গত যারা ছিল বর্তমানে জীবিত মেরু ভালুকের পূর্বপুরুষ।

কোনো এক সময়ে, সম্ভবত প্রায় ১২৫,০০০ বছর আগে, মেরু ভাল্লুকের পূর্বপুরুষ এবং বর্তমান জীবন্ত বাদামী ভাল্লুকের বংশের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটে। এই প্রাচীন সংমিশ্রণের ফলস্বরূপ, মেরু ভালুকের পূর্বপুরুষরা বর্তমানে বসবাসকারী বাদামী ভালুকের জিনোমের ১০% এর জন্য দায়ী।

গবেষণায় বাদামী ভাল্লুক থেকে ব্রুনোর বংশে সম্ভাব্য জিন প্রবাহের কিছু প্রমাণ পাওয়া গেছে, কিন্তু বর্তমানে বসবাসকারী মেরু ভাল্লুকের মধ্যে বাদামী ভল্লুকের জিনমের অনুপস্থিতি এই ধারণাটিকে সমর্থন করে যে, বাদামী ভালুকের পূর্বপুরুষের জিন মেরু ভাল্লুক হিসাবে জীবনের জন্য একটি ভালুকের সুস্থতা হ্রাস করে দেয়। যার ফলে মেরু ভাল্লুকে বাদামী ভাল্লুকের জিন আর স্থান্তরিত হয় নি।

প্রায় ৫০০,০০০ বছর আগে বাদামী ভাল্লুক থেকে বিচ্যুত হওয়ার পর, মেরু ভালুক আর্কটিক সামুদ্রিক বরফে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের শিকারী হিসাবে বিবর্তিত হয়েছিল। বিপরীতে, বাদামী ভালুক উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া জুড়ে ব্যাপকভাবে বিস্তৃত।

জীবাশ্ম জ্বালানী পোড়ানো এবং অন্যান্য মানব ক্রিয়াকলাপ দ্বারা চালিত দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ ভবিষ্যতে মেরু ভাল্লুকের পরিস্থিতি আশংকাজনক। আর্কটিক সমুদ্রের বরফ কমে যাওয়ায়, অনেক মেরু ভালুকের জনসংখ্যা ইতিমধ্যেই বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে।

 

——

A polar bear paleogenome reveals extensive ancient gene flow from polar bears into brown bears. Nature Ecology & Evolution, 2022; DOI: 10.1038/s41559-022-01753-8

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:University of California - Santa Cruz
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: জড়তা
পরবর্তী প্রবন্ধ মঙ্গল গ্রহে মানুষের আবর্জনা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?