এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মুরগির পালক দিয়ে বিদ্যুৎ উৎপাদন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > উপাদান বিজ্ঞান > মুরগির পালক দিয়ে বিদ্যুৎ উৎপাদন
উপাদান বিজ্ঞান

মুরগির পালক দিয়ে বিদ্যুৎ উৎপাদন

ফুয়েল সেলে মুরগির পালকে থাকা কেরাটিন ব্যবহার করে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপদন করার নতুন এক পদ্ধতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানিরা। নতুন এই পদ্ধতিতে প্রচলিত ফুয়েল সেল থেকে খরচ তিন গুন কমিয়ে নেয়া সম্ভব।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৩
হালনাগাদ: 26 অক্টোবর, 2023
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
সাদা পালক।vecstock/Freepik
শেয়ার

বছরে প্রায় ৪ কোটি টন মুরগির পালক পোড়ানো হয়। পোড়ানোর ফলে উল্লেখযোগ্য কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের পাশাপাশি, সালফার ডাই অক্সাইডের মতো বিপজ্জনক গ্যাসও তৈরি করে।

ETH Zurich এবং Nanyang Technological University Singapore (NTU)-এর গবেষকরা মুরগির এই পালককে ভাল কাজে ব্যবহারের একটি উপায় খুঁজে পেয়েছেন। তারা এমন একটি উপায় খুঁজে বের করেছেন যেখানে তারা মুরগির পালককে প্রোটন-কন্ডাকটিভ মেমবব্রেনে রুপান্তর করে তা ফুয়েল সেলের শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা যাবে।

সরল এবং পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করে, তারা পালক থেকে প্রোটিন কেরাটিন বের কর এটিকে ‘অ্যামাইলয়েড ফাইব্রিল’ নামে পরিচিত অত্যন্ত ক্ষুদ্র তন্তুতে রূপান্তরিত করেন। এই কেরাটিন ফাইব্রিল পরবর্তীতে ফুয়েল সেলে ব্যবহার করা যায়।

ফুয়েল সেল তাপ উৎপন্ন করার সময় শুধুমাত্র তাপ এবং পানি নির্গমত করে। ভবিষ্যতে, পরিবেশবান্ধব এই ফুয়েল সেল টেকসই শক্তির উৎস হিসাবে বেশ গুরুত্বপূর্ণ একটি উপায় হতে উঠতে পারে।

প্রতিটি ফুয়েল সেলের মূল অংশে একটি অর্ধভেদ্য ঝিল্লি বা মেমব্রেন থাকে। এটা দিয়ে প্রোটন যেতে পারলেও ইলেকট্রন যেতে পারে না, ফলে একে একটি সার্কিট সম্পূর্ণ করে অপর পাশে যেতে হয়। আর এভাবেই বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হয়।

ফুয়েল সেলে ব্যবহারের জন্য মুরগির পালকের কেরাটিন থেকে ঝিল্লি তৈরি হয়।ক্রেডিট: ETH Zurich / NTU
ফুয়েল সেলে ব্যবহারের জন্য মুরগির পালকের কেরাটিন থেকে ঝিল্লি তৈরি হয়।
ক্রেডিট: ETH Zurich / NTU

প্রচলিত ফুয়েল সেলের ঝিল্লিগুলি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক নিয়ে গঠিত যা ব্যয়বহুল এবং ব্যবহারের পর পরিবেশে সাথে মিশে যায় না। নতুন গবেষণায় তৈরি নতুন ঝিল্লির প্রধানত জৈবিক কেরাটিন নিয়ে গঠিত। এই কেরাটিন পরিবেশগতভাবে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সহজে পরিবেশে মিশে যায়। মুরগির পালক ৯০ শতাংশ কেরাটিন থাকে। নতুন এই ঝিল্লি প্রচলিত ঝিল্লির তুলনায় তিনগুণ পর্যন্ত সস্তা হবে।

বিজ্ঞানীদের পরবর্তী পদক্ষেপ হল তাদের কেরাটিন ঝিল্লি কতটা স্থিতিশীল এবং টেকসই তা খুঁজে বের করা এবং প্রয়োজনে এটিকে আরও উন্নত করা।

———
Renewable Energy from Livestock Waste Valorization: Amyloid-Based Feather Keratin Fuel Cells. ACS Applied Materials & Interfaces (2023)
DOI: 10.1021/acsami.3c10218

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নিয়ান্ডারথালরা ৪৮,০০০ বছর আগে গুহা সিংহ শিকার করত
পরবর্তী প্রবন্ধ ইউরেনাস গ্রহে ইনফ্রারেড অরোরা শনাক্ত করেছে বিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?