এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: শেষ পর্যন্ত শনাক্ত হলো অদ্ভুত আইসোটোপ অক্সিজেন-২৮
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > শেষ পর্যন্ত শনাক্ত হলো অদ্ভুত আইসোটোপ অক্সিজেন-২৮
পদার্থবিজ্ঞান

শেষ পর্যন্ত শনাক্ত হলো অদ্ভুত আইসোটোপ অক্সিজেন-২৮

শক্তিশালী পার্টিক্যাল অ্যাক্সিলারেটর ব্যবহার করে গবেষকরা প্রথমবারের মতো অক্সিজেনের অদ্ভুত আইসোটোপ অক্সিজেন-২৮ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। একে স্থিতিশীল ধারণ করা হলেও বাস্তবিকভাবে অক্সিজেন-২৮ চরম অস্থিতিশীল যা পারমাণবিক শক্তি সম্পর্কৃত বর্তমান তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩
হালনাগাদ: 22 সেপ্টেম্বর, 2023
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে অক্সিজেন-২৮ একটি স্থিতিশীল আইসোটোপ হবে। কিন্তু যখন তারা এই আইসোটোপটি তৈরি করতে সক্ষম হন, তখন এটি প্রায় সঙ্গে সঙ্গেই চারটি নিউট্রন (চিত্রে নীল) বিচ্ছুরণ করে অক্সিজেন-২৪ এ পরিণত হয়ে যায়।Andy Sproles/Oak Ridge National Laboratory
শেয়ার

শক্তিশালী পার্টিক্যাল অ্যাক্সিলারেটর ব্যবহার করে, গবেষকরা প্রথমবারের মতো অক্সিজেনের একটি নতুন রূপ খুঁজে পেয়েছেন। অক্সিজেন-২৮ আইসোটোপটির ৮টি প্রোটন এবং ২০টি নিউট্রন রয়েছে। ধারণা করা হয়েছিলো এরকম পারমাণবিক নিউক্লিয়াস অনেক স্থিতিশীল। কিন্তু গত ৩১ আগষ্ট, ২০২৩ তারিখে বিখ্যাত Nature জার্নালে প্রকাশিত গবেষণা বলছে ভিন্ন কথা। গবেষণায় দেখে গেছে যে, এটি স্থায়ী হওয়ার চেয়ে বেশি ক্ষণস্থায়ী। তৈরি হবার প্রায় এক জেপটোসেকেন্ড (বা ০.০০০০০০০০০০০০০০০০০০১ সেকেন্ড) পরেই এর নিউক্লিয়াস ভেঙে যায়।

পারমাণবিক নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত, যার প্রত্যেকটি তাদের নিজস্ব “শেল” দখল করে বলে মনে করা হয়। সম্পূর্ণ বাইরের শেল সহ পারমাণবিক নিউক্লিয়াস খুব শক্তভাবে আবদ্ধ থাকে, যা তাদের খুব স্থিতিশীল করে তোলে। বিশেষ করে যখন তাদের সংখ্যা ২, ৮, ২০, ২৮, ৫০, ৮২, ১২৬ হয়।

একটি নির্দিষ্ট উপাদানের পরমাণুতে একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে তবে তাদের বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে। উদাহরণস্বরূপ, আমরা যে বাতাসে শ্বাস নিই তাতে আইসোটোপ অক্সিজেন-১৬ থাকে, যার আটটি প্রোটন এবং আটটি নিউট্রন থাকে। এটি খুব বেশি স্থিতিশীল একটি আইসোটোপ। সে হিসাবে ২০টি নিউট্রন এবং ৮ প্রোটন সহ অক্সিজেন-২৮ ও স্থিতিশীল হবে বলে ধারণা করা হয়েছিল।

টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির পদার্থবিদ Yosuke Kondo এবং সহকর্মীরা বেরিলিয়ামে দেয়ালে ক্যালসিয়াম-৪৮ পরমাণু আঘাত করার জন্য একটি কণা অ্যাক্সিলারেটর ব্যবহার করেছেন। এটি ক্যালসিয়াম-৪৮ পরমাণুকে ফ্লোরিন-২৯ সহ কিছু তুলনামূলক হালকা আইসোটোপে বিভক্ত করে। তারপর এই ফ্লোরিন-২৯ কে তরল হাইড্রোজেনে নিক্ষেপ করলে ফ্লোরিন-২৯ থেকে একটি একক প্রোটন ছিটকে গিয়ে অক্সিজেন-২৮ উৎপন্ন করে। কিন্তু, অক্সিজেন-২৮ তৈরি হবার প্রায় সাথেসাথেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অক্সিজেন-২৮ এর আশ্চর্যজনক অস্থিস্তিশীলতাই ইঙ্গিত দেয় যে, শক্তিশালী পারমাণবিক শক্তি (যা পারমাণবিক নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করে) সম্পর্কে বিজ্ঞানীদের বর্তমান তত্ত্ব থেকে কিছু অনুপস্থিত রয়েছে।

———

First observation of 28O. Nature 620, 965–970 (2023).
DOI: 10.1038/s41586-023-06352-6

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ হাবলের তোলা দুটি গ্যালাক্সির সংঘর্ষের ছবি
পরবর্তী প্রবন্ধ ২০২৩ সালে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন ক্যারিকো ও ওয়েইসম্যান, কেন?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?